1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বন্ধুর কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ জন খবরটি পড়েছেন

চাঁদপুর সংবাদদাতা।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁদপুরের ফরিদগঞ্জে এক হৃদয়বিদারক ঘটনায় বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই লুটিয়ে পড়ে প্রাণ হারিয়েছেন আরেক বন্ধু। সোমবার দুপুরে পৌরসভার কেরোয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই ব্যক্তি হলেন—আবুল হাশেম রাঢ়ী (৯০) ও বাচ্চু পাটওয়ারী (৮৫)।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বাচ্চু পাটওয়ারী বার্ধক্যজনিত কারণে মারা যাওয়ার পর তার দাফনের প্রস্তুতি হিসেবে কবর খুঁড়তে যান তার দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু আবুল হাশেম। এ সময় কবরের মধ্যেই তিনি হঠাৎ লুটিয়ে পড়েন এবং সেখানেই তার মৃত্যু হয়।

প্রতিবেশীরা জানান, দুই বন্ধুর সম্পর্ক ছিল দীর্ঘদিনের। তারা একসঙ্গে চলাফেরা করতেন, গল্প করতেন এবং এলাকার মানুষের মৃত্যুর পর বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে দিতেন। তাদের খুঁড়া কবরের সংখ্যা শতাধিক ছাড়িয়েছে বলে জানা গেছে।

ঘটনার আগের রাতেও তারা একসঙ্গে বসে চা পান করেন এবং সোমবার ভোরে ফজরের নামাজ আদায় করেন। এরপর কয়েক ঘণ্টার ব্যবধানে প্রথমে বাচ্চু পাটওয়ারীর মৃত্যু এবং পরে তার কবর খুঁড়তে গিয়ে আবুল হাশেমের মৃত্যু এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে।

আবুল হাশেমের ছেলে জহির হোসেন জানান, তার বাবা ও বাচ্চু পাটওয়ারী অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন এবং মানুষের সেবা করার উদ্দেশ্যে কবর খোঁড়ার কাজ করতেন। বন্ধুর মৃত্যুর খবরে তিনি ভেঙে পড়েন এবং কিছুক্ষণ পরই কবর খুঁড়তে গিয়ে নিজেই মৃত্যুবরণ করেন।

পরে বাদ জোহর দুইজনের জানাজা শেষে আলাদাভাবে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar