বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরের বাঘারপাড়ায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সংক্রান্ত বিষয়ে উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বাসুদেব কুমার মালো।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অরূপ জ্যোতি ঘোষ, থানার ওসি তদন্ত আমিনুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, সবদুল হোসেন খান, প্রেসক্লাব সভাপতি ইকবাল কবির, সাধারণ সম্পাদক
হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিষ্ঠান প্রধানগন।
উল্লেখ্য ২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন কর্মসূচী বাস্তবায়ন হবে।