1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু দুইজনের - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

সৌদিতে পৌঁছেছেন ২৫ হাজারের বেশি বাংলাদেশি, মৃত্যু দুইজনের

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ১২২ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

ইসলামি ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

১৪৪৭ হিজরি সনের হজের আনুষ্ঠানিকতা শুরু হতে আর কয়েকদিন বাকি থাকতেই বাংলাদেশ থেকে সৌদি আরবে হজযাত্রীদের যাত্রা জোরদার হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত মোট ২৫ হাজার ৩৯৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তবে এর মধ্যেই দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে।

ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে জানানো হয়, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে ২ হাজার ৮৭০ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ২২ হাজার ৫২৬ জন বেসরকারিভাবে গেছেন।

এ পর্যন্ত মোট ৬৩টি ফ্লাইটে এসব হজযাত্রী সৌদি আরবে পৌঁছান। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালনা করেছে ২৪টি ফ্লাইট, সৌদি এয়ারলাইনস ২৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৬টি ফ্লাইট।

এয়ারলাইনভিত্তিক যাত্রীসংখ্যা অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসে গেছেন ৯ হাজার ৯৫১ জন, সৌদি এয়ারলাইনসে ৮ হাজার ৫৮০ জন এবং ফ্লাইনাসে ৬ হাজার ৮৬৫ জন হজযাত্রী।

বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত দুই বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ২১ এপ্রিল জয়পুরহাটের মো. নইম উদ্দীন মন্ডল মারা যান এবং ২২ এপ্রিল টাঙ্গাইলের মো. আবুল কাশেমের মৃত্যু হয়।

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে অংশ নিচ্ছেন।

হজের আনুষ্ঠানিকতা ঘিরে যাত্রী পরিবহন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ধাপে ধাপে আরও যাত্রী সৌদি আরবে পৌঁছাবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar