শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে ৪নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে সম্ভাবনাময় প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন মোঃ মিজানুর রহমান। “পরিবর্তন হোক, উন্নয়ন হোক—ওয়ার্ড হোক সবার অঙ্গীকার” স্লোগান সামনে রেখে তিনি ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে অল্প সময়ের মধ্যেই সাধারণ ভোটারদের মধ্যে সাড়া ফেলেছেন তিনি। এলাকাবাসীর কাছে তিনি একজন সৎ, কর্মঠ ও দায়িত্বশীল ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন।
তার নির্বাচনী লক্ষ্য হিসেবে তিনি ৪নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য মডেল এলাকায় রূপান্তরের কথা উল্লেখ করেছেন। এ লক্ষ্যে তিনি শিক্ষার মানোন্নয়ন, মাদকমুক্ত সমাজ গঠন, পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং উন্নত ড্রেনেজ ও সড়ক অবকাঠামো গড়ে তোলার ওপর জোর দিচ্ছেন।
এছাড়া তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং জনপ্রতিনিধি হিসেবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টিও তার অগ্রাধিকার তালিকায় রয়েছে।
মোঃ মিজানুর রহমান বলেন, “তারুণ্যের শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় প্রেরণা। আমি সবসময় সাধারণ মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ে কাজ করতে চাই।”
স্থানীয় বাসিন্দারা মনে করেন, একজন শিক্ষিত ও উদ্যমী তরুণ নেতৃত্ব হিসেবে তিনি নির্বাচিত হলে ৪নং ওয়ার্ডের দীর্ঘদিনের সমস্যাগুলোর সমাধান হতে পারে এবং উন্নয়নের নতুন ধারা সূচিত হবে।