1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ত্রিশালের এসিল্যান্ড ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচিত

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ৮৮ জন খবরটি পড়েছেন

এনামুল হক, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান জেলা পর্যায়ে দ্বিতীয় শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। তাঁর এই অর্জনে ত্রিশাল উপজেলাসহ সংশ্লিষ্ট মহলে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।

জানা গেছে,গতকাল ২৬ এপ্রিল ( রবিবার) ময়মনসিংহ জেলা প্রশাসনের নিয়মিত ২০২৬ সালের জানুয়ারী – মার্চ ত্রৈমাসিক পারফরম্যান্স মূল্যায়নের ভিত্তিতে ভূমি সেবায় দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কার্যক্রম পরিচালনার জন্য তাঁকে এই স্বীকৃতি দেওয়া হয়। ভূমি সংক্রান্ত সেবা যেমন—নামজারি, খতিয়ান প্রদান, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং ডিজিটাল সেবা কার্যক্রম বাস্তবায়নে তিনি বিশেষ সাফল্য দেখিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ত্রিশাল ভূমি অফিসে সেবার মান উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেন। জনগণের ভোগান্তি কমাতে দ্রুত সেবা নিশ্চিত করা, দালালচক্র নিয়ন্ত্রণ এবং অফিসের কার্যক্রমে স্বচ্ছতা আনতে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে। ত্রিশালের সচেতন মহল মনে করছে, তাঁর এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; এটি ত্রিশাল উপজেলার জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও তিনি একইভাবে জনসেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন—এমন প্রত্যাশা সবার।

ত্রিশাল সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান বলেন, যেকোনো স্বীকৃতিই কাজের অনুপ্রেরণা জোগায়। আমি চেষ্টা করেছি সরকারি সেবা যেন সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে পৌঁছায়। এই অর্জন আমার একার নয়, এটি পুরো ভূমি অফিসের টিমওয়ার্কের ফল। ভবিষ্যতে ত্রিশালের ভূমি সেবাকে শতভাগ জনবান্ধব করা আমার লক্ষ্য। উল্লেখ্য, জেলা প্রশাসনের মূল্যায়নে বিভিন্ন সূচকের ভিত্তিতে কর্মকর্তাদের পারফরম্যান্স যাচাই করা হয় এবং সেই অনুযায়ী শ্রেষ্ঠ কর্মকর্তাদের নির্বাচন করা হয়ে থাকে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar