1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময় - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নবীনগরে জেলা প্রশাসকের সঙ্গে প্রশাসন ও সুধীজনের মতবিনিময়

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১১১ জন খবরটি পড়েছেন

ফরিদ আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদের সঙ্গে নবীনগর উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) নবীনগর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম তৃণমূল পর্যায়ে কার্যকরভাবে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, এবং জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খালেদ বিন মনসুর, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, জেলা বিএনপির সদস্য মাসুদুল হক মাসুদসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় সরকারি কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের কার্যক্রম তুলে ধরে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতামত প্রদান করেন। পাশাপাশি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গও অবকাঠামো উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

জেলা প্রশাসক উপস্থিত সবার বক্তব্য মনোযোগ সহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar