1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ঢাকায় প্রাণ হারালেন হজযাত্রী বাচ্চু মিয়া - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ঢাকায় প্রাণ হারালেন হজযাত্রী বাচ্চু মিয়া

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ১০৪ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

হজ পালনের উদ্দেশ্যে যাত্রা করা এক বাংলাদেশি হজযাত্রীর রাজধানীতে মৃত্যু হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মিয়া (৬২) নামের ওই ব্যক্তি মারা যান।

ঢাকা হজ অফিস সূত্রে জানা গেছে, রাত আনুমানিক আড়াইটার দিকে স্ত্রী ও অন্যান্য সহযাত্রীদের সঙ্গে গাড়িতে করে হজক্যাম্পে পৌঁছান বাচ্চু মিয়া। গাড়ি থেকে নামার সময় তিনি অসুস্থ হয়ে পড়লে স্বেচ্ছাসেবকরা তাকে দ্রুত হজ অফিসের মেডিকেল ক্যাম্পে নিয়ে যান।

সেখানে দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ইকবাল তার শারীরিক অবস্থা পরীক্ষা করে জরুরি ভিত্তিতে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহযাত্রীদের বরাতে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকায় আসার পথেই বাচ্চু মিয়া অসুস্থতা অনুভব করছিলেন। পথিমধ্যে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রাথমিকভাবে সহায়তা করার চেষ্টা করা হলেও তিনি তা গ্রহণ করতে পারেননি।

এদিকে, প্রধানমন্ত্রীর নির্দেশনায় তার মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে এবং দাফন-কাফনের যাবতীয় দায়িত্ব নেওয়া হয়েছে। একটি বিশেষ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহ কিশোরগঞ্জের ভৈরব উপজেলার লুন্দিয়া গ্রামে পাঠানো হয়। মরদেহের সঙ্গে তার স্ত্রীসহ ধর্ম মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা, হজ এজেন্সির প্রতিনিধি এবং কয়েকজন স্বেচ্ছাসেবক রয়েছেন।

এই ঘটনায় নিহতের পরিবার ও সহযাত্রীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar