1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রাঙামাটিতে পিসিসিপি’র লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রাঙামাটিতে পিসিসিপি’র লিডারশিপ ট্রেনিং অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২ মে, ২০২৬
  • ৫২ জন খবরটি পড়েছেন

মোঃ কামরুল ইসলাম, ​রাঙামাটি জেলা প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত সংখ্যাগরিষ্ঠ বাঙালি জনগোষ্ঠীর প্রতি চলমান রাষ্ট্রীয় ও আঞ্চলিক বৈষম্য নিরসনে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।

আজ (২ মে) শনিবার দুপুরে রাঙামাটি প্রেস ক্লাব মিলনায়তনে জেলা পিসিসিপি আয়োজিত এক ‘লিডারশিপ ট্রেনিং’ বা নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ কর্মসূচিতে এই ডাক দেওয়া হয়।​ রাঙামাটি জেলার ১০টি উপজেলা ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দের অংশগ্রহণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা পিসিসিপি সভাপতি তাজুল ইসলাম। সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মো. হাবীব আজম।​

প্রশিক্ষণ কর্মশালায় আমন্ত্রিত প্রশিক্ষক ও অতিথিবৃন্দ পার্বত্য চট্টগ্রামের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে বলেন, ২০২২ সালের জনশুমারি অনুযায়ী পার্বত্য অঞ্চলের মোট জনসংখ্যার ৫২.০৬ শতাংশ বাঙালি হওয়া সত্ত্বেও তারা দীর্ঘকাল ধরে বঞ্চনার শিকার। বক্তারা অভিযোগ করেন, ১৯৯৭ সালের পার্বত্য চুক্তির পর থেকে একটি বিশেষ গোষ্ঠী সকল রাষ্ট্রীয় ও আঞ্চলিক সুযোগ-সুবিধা ভোগ করলেও সংখ্যাগরিষ্ঠ বাঙালিরা ক্রমশ পিছিয়ে পড়ছে।

শিক্ষা ও চাকরিতে বৈষম্যের চিত্র বক্তারা তথ্যের ভিত্তিতে জানান, ১৯৮৪ সাল থেকে উচ্চশিক্ষা ও চাকরিতে উপজাতিদের জন্য বিশেষ কোটা ব্যবস্থা চালু রয়েছে। বর্তমানে বছরে ৩২৫ জন উপজাতি শিক্ষার্থী বিশেষ কোটায় উচ্চশিক্ষার সুযোগ পেলেও একই অঞ্চলের অনগ্রসর বাঙালি শিক্ষার্থীদের জন্য কোনো সুনির্দিষ্ট কোটা নেই। এছাড়া পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও জেলা পরিষদের শিক্ষাবৃত্তির ক্ষেত্রেও চরম বৈষম্যের অভিযোগ আনা হয়। বক্তারা বলেন, ৫২ শতাংশ বাঙালির জন্য মাত্র ২৩ শতাংশ বৃত্তি বরাদ্দ রাখা হয়েছে, যা মৌলিক মানবাধিকারের পরিপন্থী।


কর্মশালায় পাহাড়ের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, জেএসএস, ইউপিডিএফ ও কেএনএফ-এর মতো সশস্ত্র গোষ্ঠীগুলো পাহাড়ে হত্যা, চাঁদাবাজি এবং অপহরণের মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করছে। একটি কুচক্রী মহল পার্বত্য চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্র রুখতে এবং দেশের অখণ্ডতা রক্ষায় ছাত্রসমাজকে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

​পিসিসিপি নেতৃবৃন্দ বলেন, পার্বত্য অঞ্চলের বাঙালিরা আজ নিজ ভূমিতে ‘তৃতীয় শ্রেণির নাগরিক’এ পরিণত হয়েছে। পিসিসিপি একটি দেশপ্রেমিক ছাত্র সংগঠন হিসেবে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল শিক্ষার্থীর ন্যায্য অধিকার নিশ্চিত করতে চায়। পাহাড়ের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে এই বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের চেতনা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিসিএনপি কেন্দ্রীয় কমিটির সি: সহ-সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ আহমেদ রাজু, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, বিশিষ্ট শিক্ষাবিদ জামাল উদ্দিন, অ্যাডভোকেট হারুনুর রশীদ এবং পার্বত্য চট্টগ্রাম যুব পরিষদের কেন্দ্রীয় সভাপতি মো. নূর হোসেন।​অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী নেতৃবৃন্দের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar