1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে এতিম শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরে এতিম শিশুদের মাঝে খাদ্য ও শিক্ষা উপকরণ বিতরণ

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় যশোরে ৭৮ জন এতিম শিশুর মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ, স্কুল ফিস ও খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।সোমবার যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয়ে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ। তিনি এতিম শিশুদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।প্রতিটি শিশু তিন মাসের খাদ্য সহায়তা হিসেবে ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি দুধের গুঁড়া, ৩টি জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩টি জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল পেয়েছে। এছাড়াও শিক্ষা উপকরণ হিসেবে শিশুদের মাঝে নবী-রাসুল সিরিজের বই, আর্ট বই, পেন্সিল, কলম, খাতা, রং পেন্সিল, পেন্সিল বক্স, স্কুল ব্যাগ, আর্ট ফ্রেম ও ছাতা বিতরণ করা হয়।

প্রতিজন শিশু ৩ হাজার ৫০০ টাকা করে স্কুল ফিস পেয়েছে।খেলাধুলার সামগ্রী হিসেবে ৪০ জন ছেলেকে ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প সেট ও বল এবং ৩৮ জন মেয়েকে ব্যাডমিন্টন র‍্যাকেট ও কর্ক প্রদান করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা অফিসের স্টাফ শিবলীসহ স্বেচ্ছাসেবক তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা, কালাম এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, এতিম শিশুদের পাশে দাঁড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar