নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
যশোরে চৌগাছা উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবিরা নাজমুল (এমপি)।
উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মনিব, চৌগাছা থানার অফিসার ইনচার্জ মামুনুর রশীদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় উপজেলা প্রশাসনের কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং জনগণের প্রত্যাশা পূরণে সরকারি দপ্তরসমূহের সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি সাবিরা নাজমুল এমপি সরকারি কর্মকর্তাদের জনগণের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের বিকল্প নেই। উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।