1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, আহত ১ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অভয়নগরে ট্রেনের ধাক্কায় ট্রাকচালক নিহত, আহত ১

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১০ মে, ২০২৬
  • ১১৩ জন খবরটি পড়েছেন
Oplus_131072

অভয়নগর (যশোর) প্রতিনিধি ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

 অভয়নগরে অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মনোয়ার হোসেন (৩৩) নামের এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালকের সহকারী (হেলপার) রায়হান (২৯) আহত হয়েছেন। তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

রবিবার দুপুরে উপজেলার ভাঙ্গাগেট মশরহাটী গ্রামে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে যশোর-খুলনা রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনোয়ার হোসেন ঝিনাইদহের কালিগঞ্জ উপজেলার রায়গ্রাম ইউনিয়নের আড়পাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। আহত হেলপার রায়হান একই ইউনিয়নের হাজিপুর মুন্দিয়া গ্রামের আব্দুর রহমানের ছেলে।

ট্রাকের হেলপার রায়হান বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রাক নিয়ে আকিজ রিসোর্সের কয়লার ডিপোর সামনে পৌঁছাই। অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় যশোরগামী ট্রেনের ধাক্কায় ট্রাকটি দুমড়ে-মুচড়ে উল্টে যায়।

সে সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় ট্রাকের ভেতর থেকে চালক ছিটকে রেললাইনে আছড়ে পড়ে ঘটনাস্থলে মারা যান। পরে ট্রাকের ভেতর থেকে গুরুতর আহত অবস্থায় হেলপারকে উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

স্থানীয় মোটর শ্রমিক নেতা ও ট্রাকচালক নূর শেখ বলেন, আকিজ রিসোর্সের কয়লার ডিপো থেকে কয়লা লোড করতে হলে যশোর-খুলনা রেললাইন ক্রস করতে হয়। আর সেই ক্রসিংয়ের স্থানটি অরক্ষিত। যে কারণে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। আমাদের এক ট্রাকচালক মারা গেছেন এবং তার সহকারী আহত হয়েছেন।

নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াসির আরাফাত জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি অরক্ষিত রেলক্রসিংয়ে যশোরগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি খালি ট্রাক দুমড়ে-মুচড়ে উল্টো যায়। ঘটনাস্থলে ট্রাকের চালক মারা যান এবং তার হেলপার আহত হন। 

মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar