1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অভয়নগরে ফারিয়ার মানববন্ধন - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

অভয়নগরে ফারিয়ার মানববন্ধন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঔষধ কোম্পানির প্রতিনিধিদের পেশার মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে যশোরের অভয়নগরে প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকাল ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) অভয়নগর উপজেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, ফারিয়া অভয়নগর উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইমামুল ইসলাম, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক রাসেল খান, সাংগঠনিক সম্পাদক আশিকুজ্জামান প্রমুখ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ফারুক হোসনে, নজরুল ইসলাম, ম্যানেজার ফোরামের সিনিয়র সদস্য মশিউর রহমান ও আমিনুল ইসলাম।

বক্তারা বলেন, দেশে প্রায় তিন লাখ উচ্চশিক্ষিত যুবক ঔষধ কোম্পানিতে কর্মরত আছেন। নিরলস পরিশ্রমের মাধ্যমে তারা মানুষের সেবা করছেন এবং সরকারের রাজস্ব আদায়ে ভূমিকা রাখছেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, একটি অশুভ চক্র ঔষধ কোম্পানিতে কর্মরতদের ‘দালাল’ আখ্যায়িত করে সম্মানহানি করছে। পেশার মর্যাদা রক্ষা ও ঔষধ কোম্পানির প্রতিনিধিগণের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবী জানান বক্তারা।  

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar