1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বিয়ের মাস না ঘুরতেই সাজগোজ করে না ফেরার দেশে শংকরপুরের ফাতেমা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বিয়ের মাস না ঘুরতেই সাজগোজ করে না ফেরার দেশে শংকরপুরের ফাতেমা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ৫৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকায় বিয়ের মাত্র এক মাসের মাথায় ফাতেমা নামের এক নববধূর রহস্যজনক আত্মহত্যার খবর পাওয়া গেছে। সোমবার বিকেল সাড়ে পাঁচটার দিকে নিজ বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতের পরিবারের দাবি, ফাতেমা দীর্ঘদিনের মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাত্র ৯ বছর বয়সে চারতলা ভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছিলেন ফাতেমা। সেই দুর্ঘটনার পর থেকেই তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটে এবং তিনি নিয়মিত চিকিৎসাধীন ছিলেন। গত এক মাস আগে পারিবারিকভাবে তার বিয়ে সম্পন্ন হয়। বিয়ের কয়েকদিন পর তিনি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

ফাতেমার মা জানান, সোমবার বিকেলে ফাতেমা খুব সুন্দর করে সাজগোজ করে তার কাছে ঘুরতে যাওয়ার আবদার করেন। মা তাকে পরে নিয়ে যাওয়ার কথা বললে তিনি অভিমান করে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। ঘরের ভেতর উচ্চস্বরে গান বাজতে থাকায় বাড়ির কেউ প্রথমে কিছু আঁচ করতে পারেননি। কিছুক্ষণ পর গানের শব্দ বন্ধ হয়ে গেলে পরিবারের লোকেরা তাকে ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নববধূর এমন অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar