1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল  - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের সভাপতি রায়হান ও সা.সম্পাদক ছাদেকুল 

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬
  • ১৬৮ জন খবরটি পড়েছেন

// শম্ভুগঞ্জ  প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন//

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রায়হান উদ্দিন সরকার,
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ।

ময়মনসিংহের শম্ভুগঞ্জ প্রেসক্লাবের ‘৭ম প্রতিষ্ঠা বার্ষিকী-২০২৬’  কেক কাটা, আলোচনা সভা.  দোয়া মাহফিলের ও   ম্যাগাজিন ‘স্মারকপত্র’ বিতরণের মধ্যদিয়ে পালন করা হয়েছে। রবিবার (১০ মে ২০২৬) সন্ধ্যায় শম্ভুগঞ্জ বাজারে ক্লাব প্রাঙ্গণে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্যসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃন্দ ।

অনুষ্ঠানের উল্লেখযোগ্য দিকগুলো হলো-নতুন কমিটির আনুষ্ঠানিকভাবে ঘোষণা। উল্লেখ্য  শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ও প্রবীণ সাংবাদিক স্বপন কুমার ভদ্র  ১২ অক্টোবর ২০২৪ তারিখে নিজ বাসার সামনে কুপিয়ে হত্যার শিকার হন। মাদক ও স্থানীয় অন্যায়ের বিরুদ্ধে ফেসবুকে লেখালেখির জেরে সাগর মিয়া নামে এক মাদকাসক্ত যুবক তাকে হত্যা করে।  

অন্যদিকে দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও শম্ভুগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সহ সভাপতি সাংবাদিক শাহ আলম ভূইঁয়া ৭ নভেম্বর ২০২৫ তারিখে ইন্তেকাল করেন । ফলে সংগঠনের গুরুত্বপূর্ণ শীর্ষ দু’টি পদ শূন্য থাকায় পূর্ববর্তী মিটিংয়ে তিন বছর মেয়াদি নতুন কমিটি গঠনের চূড়ান্ত হয় । এই ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রেসক্লাবের  নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে । এতে প্রতিষ্ঠাকালী সাধারণ সম্পাদক গবেষক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকার সভাপতি এবং প্রতিষ্ঠাকালী সহ-সাধারণ সম্পাদক  মো. ছাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন ।

নবগত সভাপতি গবেষক মুহাম্মদ রায়হান উদ্দিন সরকারের সভাপতিত্বে ও নবগত সাধারণ সম্পাদক মো. ছাদেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে কেক কাটার পাশাপাশি সংগঠনের অগ্রগতি ও সাংবাদিকতার মানোন্নয়ন নিয়ে আলোচনা করা হয়। একই সাথে দোয়া মাহফিলের মাধ্যমে সংগঠনের সার্বিক কল্যাণ কামনা করা হয়।  সহ-সভাপতি সুলতান মাহমুদ, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. আমিনুল হক রোমান, সহ-সাধারণ সম্পাদক তফাজ্জল হক, দপ্তর সম্পাদক মো. ইমরুল আহসানসহ অন্যান্য সদস্য ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, দীর্ঘ ৭ বছর এই পথচলায় শম্ভুগঞ্জ প্রেস ক্লাব কেবল একটি সংগঠনই নয়, এটি সাংবাদিকদের জন্য নিরাপদ আশ্রয়, মত প্রকাশের গণমানুষের কণ্ঠস্বরকে উচ্চারণ করার এক অনন্য প্রতিষ্ঠান। গণমাধ্যম একটি জাতির বিবেক। আর সেই গণমাধ্যমকে এগিয়ে নিতে প্রতি প্রেস ক্লাব বা সাংবাদিক ক্লাব সব সময় অগ্রণী ভূমিকা পালন করেন। এই দীর্ঘ যাত্রায় অনেক সংগ্রাম, অনেক অর্জন রয়েছে। সাংবাদিকদের অধিকার রক্ষা, কলমের স্বাধীনতা নিশ্চিত করা, কিংবা পেশাগত দক্ষতা উন্নয়নে, সবক্ষেত্রেই প্রেসক্লাব আমাদের পাশে থাকবে বলে আশা করছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar