1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
অপপ্রচার ও গুজব রোধে ‘এশিয়া পোস্ট’ অগ্রণী ভূমিকা রাখবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

অপপ্রচার ও গুজব রোধে ‘এশিয়া পোস্ট’ অগ্রণী ভূমিকা রাখবে: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

​মোঃ কামরুল ইসলাম রাঙামাটি জেলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

​বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী উল্লেখ করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্য চট্টগ্রামে প্রায়ই নানা অপপ্রচার ও গুজবের মাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা ছড়ানোর চেষ্টা করা হয়। এসব ক্ষেত্রে ‘এশিয়া পোস্ট’ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বিভ্রান্তি দূর করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।

মঙ্গলবার (১২ মে) রাঙামাটিতে অনলাইন নিউজ পোর্টাল ‘এশিয়া পোস্ট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, এশিয়া পোস্টের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের রাজনীতিসহ সাধারণ মানুষের সুখ-দুঃখের সব খবর নিরপেক্ষভাবে উঠে আসবে বলে আমি আশা করি। পাহাড়ের সংকট ও সম্ভাবনা নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি যেন না ছড়ায়, সেদিকে সংবাদমাধ্যমটিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ, রাঙামাটি পৌরসভার সাবেক মেয়র সাইফুল ইসলাম (ভুট্টো), জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম (সাকিল), রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস।​এছাড়াও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সভাপতি সামশুল হক, রিপোর্টস ইউনিটির সাধারণ সম্পাদক এম কামাল উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটির সাধারণ সম্পাদক এম জিসান বখতেয়ার, সচেতন নাগরিক কমিটি (সনাক) এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমাসহ বিভিন্ন পেশাজীবী ও স্থানীয় গণমাধ্যমে কর্মরত সংবাদকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা যখন নানামুখী চ্যালেঞ্জের মুখে, তখন নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করেছে ‘এশিয়া পোস্ট’। বক্তারা বিশেষ করে মফস্বল সাংবাদিকদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে এশিয়া পোস্টের অঙ্গীকারের ভূয়সী প্রশংসা করেন এবং একে সংবাদপত্রের ইতিহাসে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।

সভায় বক্তারা আরও বলেন, পার্বত্য অঞ্চলে ১৩টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষ নানা সংকটের মধ্য দিয়ে বসবাস করে। এশিয়া পোস্টের মাধ্যমে এই অঞ্চলের সংকট, সম্ভাবনা এবং বৈচিত্র্যময় সংস্কৃতি সারা দেশের মানুষের কাছে ফুটে উঠবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
​উদ্বোধনী অনুষ্ঠান শেষে মন্ত্রী এশিয়া পোস্টের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের আস্থার প্রতীক হওয়ার আহ্বান জানান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar