1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে, ওসি দিলেন সম্বর্ধনা - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

ভোলাহাটে গ্রামপুলিশ নজরুল অবসরে, ওসি দিলেন সম্বর্ধনা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৫ জন খবরটি পড়েছেন

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ড চরধরমপুর গ্রামের মৃত পোরা শেখের ছেলে মোঃ নজরুল ইসলামকে দীর্ঘ ৩০ বছর গ্রামপুলিশের চাকরী করে মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুরের দিকে ওসির কার্যালয়ে তার বিদায় জনিত অবসরে যাওয়ায় সম্বর্ধনা প্রদান করেন।

এ প্রথম কোন গ্রামপুলিশ অবসরে গেলে তাকে অবসরে যাবার মূহুর্তগুলিকে ফুলেল শুভেচ্ছা জানালেন অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক। তিনি দুপুরে ভোলাহাট সদর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের গ্রাম পুলিশ মোঃ নজরুল ইসলাম (৬৭) কে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন। পরে আপ্যায়ণের মাধ্যমে কিছু উপহার সামগ্রী তুলে দেন।

মোঃ নজরুল ইসলাম উপজেলার চরধরমপুর গ্রামের মৃত পোরা শেখের ছেলে। তিনি দীর্ঘ ৩০ বছর ধরে চাকরি শেষে অবসর গ্রহণ করায় ভোলাহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল বারিক থানার অফিসে গ্রাম পুলিশের অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। দীর্ঘ ৩০ বছর ইউনিয়ন পরিষদের সেবা ও পুলিশের পাশাপাশি থেকে আইন-শৃঙ্খলা রক্ষা করার জনগণকে সেবা দেয়ায় তাহার সম্মানার্থে জায়নামাজ, টুপি, তোসবি ও আতর তাহার হাতে তুলে দিয়ে বিদায় সংবর্ধনা জানান।

এ সময় ভোলাহাট থানায় কর্মরত অন্যান্য এসআই ও পুলিশ এবং গ্রামপুলিশের ৪টি ইউনিয়নের দাফাদারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar