মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ বায়েজীদ-বিন-আখন্দ। তিনি আনুষ্ঠানিকভাবে উপজেলা প্রশাসনে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন।
নবাগত ইউএনও বায়েজীদ-বিন-আখন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সহকারী কমিশনার (ভূমি) মং এছেন। এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ইউএনও মোঃ বায়েজীদ-বিন-আখন্দ বলেন, “আমি সদ্য লোহাগাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যাত্রা শুরু করেছি। ঐতিহ্যবাহী ও প্রাকৃতিক সৌন্দর্যবেষ্টিত এই উপজেলায় কাজ করার সুযোগ পেয়ে আমি গর্বিত। আপনাদের সহযোগিতা, দোয়া ও ভালোবাসা নিয়ে একজন অংশীজন হিসেবে উপজেলার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখতে চাই। পাশাপাশি সরকারি সকল সেবা যেন নির্বিঘ্নে সাধারণ মানুষের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যেই কাজ করবো।”
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সচেতন মহল নতুন ইউএনওকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে লোহাগাড়া উপজেলার উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসেবার মান বৃদ্ধি পাবে।