1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্ততন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্ততন্ত্রের উন্নতির লক্ষ্যে মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৬ মে, ২০২৬
  • ৮০ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে সুন্দরবনের জন্য সাংবাদিকতা বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত সাতক্ষীরার অগ্রগতি সংস্থার সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের পরিবেশ রক্ষা এবং বাস্ততন্ত্রের টেকসই উন্নয়নের লক্ষ্যে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তর এই সভার আয়োজন করে।

রূপান্তরের সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি,এম মনিরুল ইসলাম মিনি, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক আহসান রাজিব, সিনিয়র সাংবাদিক মুজিবর রহামন, রুহুল কুদ্দুস, আমিরুজ্জামান বাবু, আক্তারুজ্জামান বাচ্চু, সাইফুল করিম সফু, সুকুমার দাশ বাচ্চু, গোলাম সরোয়ার, ইব্রাহিম খলিল, আসাদুজ্জামান সরদার, পীযুষ বাউলিয়া পিন্টু, সুলতান সাহাজান, অনাথ মন্ডল প্রমুখ।

সভায় সুন্দরবনের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ, বিশেষ করে জলদূষণ, প্লাস্টিক বর্জ্য, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন এবং দূষণ হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

বক্তারা বলেন, সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটির রক্ষা ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ভূমিকা অপরিহার্য। সভায় অংশগ্রহণকারিরা সুন্দরবনকে দূষণমুক্ত ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি টেকসই বাস্ততন্ত্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar