1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন তারেক রহমান - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরে ভূমিসেবা মেলার উদ্বোধন করলেন তারেক রহমান

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৪১ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশব্যাপী আয়োজিত তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি ও সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার যশোরে এ মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। একই সময়ে যশোর টাউনহল মাঠে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণকে ভূমি সেবা পেতে আর হয়রানি ও দুর্নীতির শিকার হতে হবে না। প্রযুক্তিনির্ভর আধুনিক ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে এখন নাগরিকরা ঘরে বসেই অনলাইনে জমিজমা সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন।
তিনি বলেন, প্রযুক্তিগত উন্নয়নের সাথে সাথে ভূমি ব্যবস্থাপনাও আধুনিক হয়েছে। অনলাইনে খাজনা প্রদান, নামজারি, আবেদনসহ বিভিন্ন কার্যক্রম এখন সহজ হয়েছে। যারা অনলাইনে সেবা নিতে সক্ষম নন, তাদের জন্য ভূমি সহায়তা সেবা কেন্দ্র চালু রয়েছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমানে দেশের ৬১টি জেলায় ৮৯৩টি ভূমি সেবা সহায়তা কেন্দ্র চালু রয়েছে। এসব কেন্দ্রের মাধ্যমে নির্ধারিত ফি’র বিনিময়ে সাধারণ মানুষ সহজেই ভূমি সেবা গ্রহণ করতে পারছেন। পর্যায়ক্রমে দেশের প্রতিটি ইউনিয়নে এ ধরনের সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও সরকারের রয়েছে।তিনি বলেন, “ভূমি ব্যবস্থাপনাকে যত বেশি প্রযুক্তিনির্ভর করা যাবে, ততই জমি সংক্রান্ত বিরোধ কমবে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য হ্রাস পাবে।এ সময় প্রধানমন্ত্রী ‘ভূমি’ নামের মোবাইল অ্যাপের কথাও উল্লেখ করেন, যার মাধ্যমে নাগরিকদের হাতের মুঠোয় ভূমি সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে জানানো হয়, উন্নত প্রযুক্তি ব্যবহার করে নির্ভুল ভূমি রেকর্ড প্রস্তুতের কাজ চলছে এবং ভূমি প্রশাসনের প্রায় সব সেবাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার উদ্যোগ নেওয়া হয়েছে।

যশোর টাউনহল মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের জেলা প্রশাসক আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবুসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।জেলা প্রশাসন, যশোর আয়োজিত এ মেলার মূল উদ্দেশ্য হচ্ছে ভূমি সেবা সহজীকরণ, ডিজিটাল প্ল্যাটফর্ম সম্পর্কে জনগণকে সচেতন করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar