1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
রংপুরে পুকুরে গোসল করতে নেমে দুই কিশোর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

রংপুরে পুকুরে গোসল করতে নেমে দুই কিশোর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৪ জন খবরটি পড়েছেন

পীরগঞ্জ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রংপুরের পীরগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই কিশোর ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার চতরা ইউনিয়নের কাঁঠালপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো— কাঁঠালপাড়া গ্রামের নুরু মিয়ার ছেলে তামিম (১৩) এবং সুরুজ মিয়ার ছেলে সাদমান (১৪)। তারা সম্পর্কে পরস্পর চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চার বন্ধু মিলে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে তামিম ও সাদমান পুকুরের গভীর পানিতে তলিয়ে যায়। তাদের ডুবে যেতে দেখে সঙ্গে থাকা অপর দুই বন্ধু চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।

পরে স্থানীয়রা পুকুরে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে দুই কিশোরকে অচেতন অবস্থায় উদ্ধার করেন। তাদের তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

চতরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করে একে ‘অত্যন্ত দুঃখজনক’ বলে উল্লেখ করেছেন। দুই কিশোরের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar