1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লোহাগাড়া প্রেসক্লাবের দিনব্যাপী ফল উৎসব ও বনভোজন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লোহাগাড়া প্রেসক্লাবের দিনব্যাপী ফল উৎসব ও বনভোজন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৩ মে, ২০২৬
  • ৭২ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পঅনুষ্ঠিত হয়েছে গ্রীষ্মকালীন ফল উৎসব, বনভোজন ও র‌্যাফল ড্র। উপজেলার চরম্বা ইউনিয়নের মনোরম প্রাকৃতিক পরিবেশে শনিবার (২৩ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী এ আয়োজন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। গ্রীষ্মের বাহারি দেশীয় ফলের সমাহার, আনন্দঘন বনভোজন এবং আকর্ষণীয় র‌্যাফল ড্র অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।

লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে এবং লসাধারণ সম্পাদক মোঃ শাহজাদা মিনহাজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বায়েজিদ-বিন-আখন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ, বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটন, বিশিষ্ট ঠিকাদার আব্দুর রহিম এবং বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও মানবিক সম্পর্ক জোরদারে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা লোহাগাড়া প্রেসক্লাবের এমন ব্যতিক্রমধর্মী আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
দিনব্যাপী আয়োজনে দেশীয় মৌসুমি ফল প্রদর্শনীর পাশাপাশি ছিল বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। পরে র‌্যাফল ড্র’র মাধ্যমে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা আরও বলেন, সংবাদপত্র ও সাংবাদিকতা শুধু একটি পেশা নয়; এটি সমাজ ও মানুষের প্রতি দায়বদ্ধতার গুরুত্বপূর্ণ মাধ্যম। সেই দায়বদ্ধতার পাশাপাশি সহকর্মীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারিবারিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।
দিনশেষে আনন্দঘন পরিবেশে অংশগ্রহণকারীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar