1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা - bdtelegraph24.com
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
যশোরে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ, জামায়াতের ৫ এমপির প্রতিবাদ নাসিরনগরে নদীতে নিখোঁজের দুই দিন পর মেঘনা নদীতে ভেসে উঠে মরদেহ নাসিরনগরে চোখের জলে দেবী বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে দুর্গোৎসব গাজীপুরে গভীর রাতে অগ্নিকাণ্ড: মসজিদসহ পুড়ল বেশ কয়েকটি দোকান ও গুদাম খুলনায় যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার, মোটরসাইকেল জব্দ সাজেকে ফের অবরোধ: পুলিশ ও সেনা পাহারায় ফিরলেন ৩ হাজার পর্যটক সাইবার সুরক্ষা আইনসহ গণমাধ্যম সংশ্লিষ্ট আইন সংশোধনের কাজ চলছে: তথ্যমন্ত্রী ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত রাঙামাটিতে সড়ক ও নৌপথ দুর্ঘটনা রোধে নিরাপদ যাত্রা ফাউন্ডেশনের সচেতনতামূলক প্রচারণা নাসিরনগরে পুকুর থেকে গৃহবধূর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, স্বর্ণালংকার লুটের অভিযোগ

জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৯১ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নিজস্ব প্রতিনিধি।

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দুর্যোগ ঝুঁকি হ্রাস, দুর্যোগ ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ মে) বেলা সাড়ে ১১টায় উপজেলা অফিসার্স ক্লাবে “স্ট্রেংদেনিং ডিজ্যাবিলিটি-ইনক্লুসিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট রেসিলিয়েন্স কমিউনিটি” প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করা হয়।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের আয়োজনে এবং কমনওয়েলথ ফাউন্ডেশনের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও প্রতিবন্ধী ব্যক্তিরা অংশ নেন।

অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন শ্যামনগর উপজেলা শাখার প্রজেক্ট অফিসার আবু বকর সিদ্দিক এর সভাপতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম দেলোয়ার হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল।

এ সময় আরও বক্তব্য রাখেন ডিএসকের প্রজেক্ট অফিসার রোজিনা খাতুন, ব্রেকিং দা সাইলেন্সের সালমা পারভিন, বারসিক এর শরিফুল ইসলাম, কমনওয়েলথ প্রোজেক্টের সেচ্ছাসেবক জান্নাতুল ফেরদৌসী, ইয়াসিন আলম ও প্রতিবন্ধী ব্যক্তিরা।

সভায় বক্তারা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবন্ধী ব্যক্তিরা সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে থাকেন। তাই দুর্যোগ পূর্ব প্রস্তুতি, আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমে তাদের জন্য বিশেষ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ ছাড়া টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু সহনশীল সমাজ গঠন সম্ভব নয়। এ লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয় এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar