1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে ৭৬ ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরে ৭৬ ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬
  • ১৪৮ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরে শহর ও ৮ উপজেলায় বিভিন্ন মসজিদ ও ঈদগাহগুলোতে পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭৬টি গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের সময়সূচি জানায় ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়। এবার ২৮ মে দেশজুড়ে ঈদুল আজহা উদযাপিত হয়েছে।রোববার ইসলামিক ফাউন্ডেশন যশোর কার্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে ৭৬টি গুরুত্বপূর্ণ মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজের সময়সূচি জানানো হয়েছিল।

এর মধ্যে যশোর সদর উপজেলায় ৩১, কেশবপুর উপজেলায় ৫, মণিরামপুরে ৬টি, বাঘারপাড়ায় ৯টি, অভয়নগরে ৬টি, শার্শায় ৫, চৌগাছায় ৭ এবং ঝিকরগাছায় ৭টি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

সদর উপজেলার গুরুত্বপূর্ণ জামাতের মধ্যে রয়েছে- যশোর কেন্দ্রীয় ঈদগাহে প্রথম জামাত সকাল ৭:৩০টা, দ্বিতীয় জামাত ৮:৩০টা, জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে প্রথম জামাত ৭:১৫টা, দ্বিতীয় জামাত ৮:১৫টা, কারবালা জামে মসজিদে প্রথম জামাত ৮:০০টা, দ্বিতীয় জামাত ৮:৩০টা, পুলিশ লাইন জামে মসেিজ প্রথম জামাত ৭টা, দ্বিতীয় জামাত ৮টায় অনুষ্ঠিত হয়েছে ।

এছাড়া ওয়াপদা কলোনী জামে মসজিদ সকাল ৮টায়, পিটিআই জামে মসজিদ সাড়ে ৮টায়, বায়তুল মামুর জামে মসজিদ আশ্রম রোডে প্রথম জামাত ৮টায় ও দ্বিতীয় জামাত ৯টায় অনুষ্ঠিত হয়।
উপশহর কেন্দ্রীয় ঈদগাহ, মারকাজ মসজিদ ময়দান, ইছালী, কোদালিয়া, দেয়াড়া ইউনিয়ন, চাঁচড়া পশ্চিমপাড়া, বসুন্দিয়া বায়তুস সালাতসহ সদরের অন্যান্য কেন্দ্রীয় ঈদগাহ ও মসজিদে সকাল ৭:৩০টা থেকে ৮:৩০টার মধ্যে জামাত অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক আবুল কাশেম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে মুসল্লিদের নির্ধারিত সময়ে নিজ নিকটস্থ মসজিদ ও ঈদগাহে ঈদের নামাজ আদায়ের অনুরোধ জানানো হয়েছিল। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar