1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নানাবাড়িতে বেড়াতে এসে খালে পড়ে দুই ভাইয়ের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

নানাবাড়িতে বেড়াতে এসে খালে পড়ে দুই ভাইয়ের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

ময়মনসিংহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ময়মনসিংহের ধোবাউড়ায় খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খামারপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো হালুয়াঘাট উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে আল আমিন (১২) ও মাহিন (৮)। তারা বাবা-মায়ের সঙ্গে নানার বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে বেড়াতে এসেছিল।

পুলিশ জানায়, বিকেলে বাড়ির পাশে খালের ওপর নির্মিত সরু বাঁশের সাঁকো পার হওয়ার সময় ভারসাম্য হারিয়ে দুই ভাই পানিতে পড়ে যায়। পরে তারা আর ওপরে উঠতে পারেনি।

ঘটনাস্থলের কাছে থাকা আরেক শিশু বিষয়টি স্থানীয়দের জানালে স্বজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে খাল থেকে দুই শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar