1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মিরপুরের ফ্ল্যাটে একাকী বৃদ্ধার পচাগলা মরদেহ, ৮ দিনেও খোঁজ নিল না কেউ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মিরপুরের ফ্ল্যাটে একাকী বৃদ্ধার পচাগলা মরদেহ, ৮ দিনেও খোঁজ নিল না কেউ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬
  • ৮২ জন খবরটি পড়েছেন

ডেস্ক নিউজ।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজধানীর মিরপুর-১১ এলাকায় একটি ফ্ল্যাট থেকে নুরজাহান বেগম (৭৫) নামে এক বৃদ্ধার পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একাকী জীবনযাপন করা এই বৃদ্ধার মৃত্যুর অন্তত সাত থেকে আট দিন পর মরদেহ উদ্ধার হওয়ায় ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রোববার (১ জুন) রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে মিরপুরের ৬ নম্বর সেকশনের সি ব্লকের একটি বাসায় অভিযান চালায় পল্লবী থানা পুলিশ। পরে ফ্ল্যাটের ভেতর থেকে নুরজাহান বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক ধারণা, বেশ কয়েকদিন আগেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। দীর্ঘ সময় ধরে বাসার দরজা বন্ধ থাকায় এবং ভেতর থেকে দুর্গন্ধ বের হতে শুরু করলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি ৯৯৯-এ জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা খুলে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, নুরজাহান বেগম একাই ওই ফ্ল্যাটে বসবাস করতেন। বয়সজনিত কারণে তিনি খুব কমই বাসার বাইরে বের হতেন। কয়েকদিন ধরে তাকে না দেখলেও কেউ তার খোঁজ নেননি।ফ্ল্যাটের একটি কক্ষে মা এবং অন্য কক্ষে মেয়ে থাকতেন। বৃদ্ধার মেয়ের স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, যিনি প্রায় পাঁচ বছর আগে মারা যান। তবে মায়ের ঘরটির অবস্থা ছিল অত্যন্ত জঘন্য। পুরো কক্ষ ময়লা-আবর্জনা ও ছত্রাকে ভরা ছিল এবং পোকা-মাকড় জন্মেছিল, যা মানুষের বসবাসের অনুপযোগী। বৃদ্ধা এক সপ্তাহ আগে মারা গেলেও মেয়ে কোনো খবর রাখেননি।

পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনাটি আবারও শহুরে জীবনের একাকীত্ব ও বয়স্ক মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। একই ছাদের নিচে মানুষ বসবাস করলেও অনেক সময় পাশের ফ্ল্যাটের মানুষের খোঁজ রাখার সুযোগ বা সম্পর্ক—কোনোটিই আর আগের মতো নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar