1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন সুপ্রিম কোর্টের নবনিযুক্ত আইনজীবী - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

মৌসুমি ফল উৎসবে সংবর্ধিত হলেন সুপ্রিম কোর্টের নবনিযুক্ত আইনজীবী

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৯৪ জন খবরটি পড়েছেন

মনির আহমদ আজাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন ইকরা ইসলামী পাঠাগারের উদ্যোগে মৌসুমি ফল উৎসব ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার দিনব্যাপী উপজেলার টংকাবতী নদীর পাড় সংলগ্ন ঘোনাপাড়া এলাকায় অবস্থিত পাঠাগার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সম্প্রতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে নিয়োগপ্রাপ্ত এবং ইকরা ইসলামী পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে সংবর্ধনা প্রদান করা হয়।

পাঠাগারের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাস্টার একরামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. হেলাল উদ্দিন মোহাম্মদ নোমান। তিনি এ ধরনের ব্যতিক্রমী আয়োজনের প্রশংসা করে বলেন, “প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বে লেখাপড়ার কোনো বিকল্প নেই। জাতি হিসেবে এগিয়ে যেতে হলে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাস্টার নেজামুল ওয়াহেদ। সভাপতির বক্তব্যে তিনি নবনিযুক্ত আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকারকে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানিয়ে বলেন, “সমাজ গঠনের পূর্বশর্ত হলো নিজেকে গড়ে তোলা। ব্যক্তি উন্নয়নের মাধ্যমেই পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।”

সংবর্ধনার জবাবে অ্যাডভোকেট মোহাম্মদ জসিম উদ্দিন সরকার তাঁর এ অর্জনে এলাকাবাসীর দোয়া কামনা করেন। তিনি বলেন, “এই জনপদ আমার জন্মস্থান ও শৈশবের স্মৃতিবিজড়িত এলাকা। আমি চাই এ অঞ্চলের তরুণ-তরুণীরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে সমাজে নেতৃত্ব দিক এবং আদর্শ সমাজ বিনির্মাণে অবদান রাখুক।” তিনি ইকরা ইসলামী পাঠাগারকে জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগর খেলাফত মজলিসের নেতা মাওলানা রিদুয়ানুল ওয়াহেদ, মাওলানা মুবিনুল হক এবং মাদ্রাসা সুপার মাওলানা আবুল মকসুম। এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের আজীবন দাতা সদস্য হামিদ হোসেন, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রহমান, দাতা সদস্য ও মিডিয়া সম্পাদক আবুল কালাম, সহ-সেক্রেটারি মুমিনুল হক মিহাদ ও মিসবাহ উদ্দিন চাষী, ‘তারুণ্য উদ্দীপ্ত টংকাবতী’র মুখপাত্র সাকিব মাহমুদ, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ ইউসুফ, আজীবন সদস্য শহীদুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য নেজাম উদ্দিন, আইটি সম্পাদক আফিফ নেওয়াজ, অফিস সম্পাদক বেলাল উদ্দিন, মাহতাবসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে অতিথি ও অংশগ্রহণকারীদের মধ্যে মৌসুমি ফল পরিবেশন করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় শিক্ষানুরাগী ও তরুণ সমাজের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar