1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরে বজ্রপাতে যুবকের মৃত্যু, আরও একজন আহত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৪৩ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের চান্দুটিয়া গ্রামে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনিবার দুপুরে উপজেলার চান্দুটিয়া গ্রামের মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রয়েল। তিনি ওই গ্রামের শিপনের ছেলে। আহত রশিদ একই গ্রামের আব্দুস সালামের ছেলে। তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকেই যশোর জেলায় প্রচণ্ড গরম ও ভ্যাপসা আবহাওয়া বিরাজ করছিল। সারাদিনের তীব্র রোদের পর দুপুরের দিকে হঠাৎ করে আকাশে মেঘ জমতে শুরু করে। বিকেল তিনটার দিকে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়। এ সময় এলাকায় কয়েক দফা বজ্রপাত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের সময় রয়েল ও রশিদ বাইরে অবস্থান করছিলেন। হঠাৎ একটি শক্তিশালী বজ্রপাত তাদের নিকটবর্তী স্থানে আঘাত হানলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন। তবে রয়েলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপরদিকে আহত রশিদকে দ্রুত যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে। 

ঘটনার পর নিহতের পরিবারে শোকের মাতম নেমে আসে। স্বজনদের কান্নায় পুরো এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়। প্রতিবেশীরা জানান, রয়েল একজন পরিশ্রমী ও ভদ্র স্বভাবের যুবক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar