1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে সফলতা পাচ্ছে কৃষক  - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে সফলতা পাচ্ছে কৃষক 

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫১ জন খবরটি পড়েছেন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

দেশে পেঁয়াজের ঘাটতি মেটাতে ও আমদানি নির্ভরতা কমিয়ে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষে ব্যাপক জোর দেওয়া হয়েছে। চাষিদের উদ্বুদ্ধ করতে সরকারের বিশেষ প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি মৌসুমে উপজেলায় প্রথমবারের মতো ১০ জন কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও পরবর্তীতে বীজ (কন্দ) উৎপাদনের জন্য সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দৌলতপুরে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১১২ হেক্টর।

কৃষি বিভাগের এই বিশেষ উদ্যোগের অগ্রগতি ও মাঠের সার্বিক চিত্র দেখতে শনিবার (৬ জুন) বেলা ১০টার দিকে উপজেলার খলিশাকুণ্ডি ইউনিয়নের ‘উত্তর চর খলিশাকুণ্ডি’ মাঠ পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। 
মূলত সরকারের দেওয়া প্রণোদনার পেঁয়াজ ক্ষেতসমূহ দেখভাল করা এবং গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদন কীভাবে আরও বৃদ্ধি করা যায়, সে বিষয়ে মাঠ পর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ায় ছিল এই সফরের মূল উদ্দেশ্য। উচ্চপদস্থ কর্মকর্তারা প্রথমে গ্রীষ্মকালীন পেঁয়াজের মাঠ এবং পরবর্তীতে পেঁয়াজ বীজ উৎপাদনের প্রদর্শনী প্লটসমূহ ঘুরে দেখেন।

পরিদর্শন দলে ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ি) অতিরিক্ত পরিচালক (মনিটরিং ও বাস্তবায়ন) ড. মো: জামাল উদ্দীন, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস, উপপরিচালক কুষ্টিয়া ড. শওকত হোসেন ভূঁইয়া এবং অতিরিক্ত উপপরিচালক (শস্য) ওয়াহিদুজ্জামান।

মাঠ পরিদর্শনের সময় স্থানীয় কৃষি কর্মকর্তাদের মধ্যে দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহেনা পারভীন, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার আলী আহমেদ, খলিশাকুণ্ডি ব্লকের উপসহকারী কৃষি অফিসার একরামুল হক এবং ছিলিমপুর ব্লকের উপসহকারী কৃষি অফিসার উজ্জল আলী উপস্থিত ছিলেন।

সফরকারী কৃষি কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন পেঁয়াজ ও বীজ উৎপাদনে দৌলতপুরের মাটি ও আবহাওয়া অত্যন্ত উপযোগী। সরকারের এই সময়োপযোগী প্রণোদনা এবং মাঠ পর্যায়ে নিয়মিত তদারকির ফলে স্থানীয় কৃষকদের মাঝে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। এই ধারা বজায় থাকলে দেশের পেঁয়াজ সংকট দূরীকরণে দৌলতপুর উপজেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar