1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে অমিতের নামে জোড়া গরু জোড়া খাসি দিয়ে খাওয়ালেন প্রবাসী আব্দুল্লাহ আল জিহাদ - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

যশোরে অমিতের নামে জোড়া গরু জোড়া খাসি দিয়ে খাওয়ালেন প্রবাসী আব্দুল্লাহ আল জিহাদ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৪৫ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে করা একটি মানত বাস্তবায়ন করলেন পুর্তগাল প্রবাসী আব্দুল্লাহ আল জিহাদ। এ উপলক্ষে যশোর সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিশেষ দোয়া মাহফিল ও গণভোজ সারলেন জোড়া গরু ও জোড়া খাসি দিয়ে। শুক্রবার (৫ জুন) জুম্মার নামাজের পর আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং সাধারণ গ্রামবাসীসহ হাজারো মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

পর্তুগাল প্রবাসী মো. আব্দুল্লাহ আল জিহাদ জানান-ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ওমরাহ পালনকালে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে তিনি মানত করেছিলেন-দেশের রাজনৈতিক পটপরিবর্তনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে এবং যশোর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী অনিন্দ্য ইসলাম অমিত বিজয়ী হলে দেশে ফিরে জোড়া গরু ও জোড়া খাসি জবাই করে গ্রামবাসীকে গণভোজ করাবেন। সেই মানত পূরণ করতে দেশে ফিরে তিনি এই ব্যতিক্রমী আয়োজনের উদ্যোগ নেন।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন জিহাদের বাবা, সাবেক ৩ নম্বর ইছালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. রেজাউল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এছাড়া সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদার হোসেন খান, সহসভাপতি মীর নুর ইসলাম, সাধারণ সম্পাদক আঞ্জারুল হক খোকন, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক ও আসাদুজ্জামান মিঠু, সহ-সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামরুল, ইছালী ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মাহমুদ আলম, সাধারণ সম্পাদক লিটন, সাংগঠনিক সম্পাদক একরামুল ইসলাম, মহিলাদলের আহ্বায়ক জেসমিনা বর্ষা, স্বেচ্ছাসেবকদল নেতা মুন্নাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দেশ, জাতি, মুসলিম উম্মাহর শান্তি-সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে আগত অতিথি ও স্থানীয় জনসাধারণের মাঝে গণভোজ পরিবেশন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, প্রায় ৬৫ ডেগ খাবার রান্না করা হয়। দুটি গরু ও দুটি খাসির মাংস দিয়ে কয়েক হাজার মানুষের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

জুম্মার নামাজের পরপরই ইছালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে মানুষের ঢল নামে। পুরো মাঠ পরিণত হয় এক বিশাল মিলনমেলায়। দীর্ঘদিন পর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে এমন ব্যতিক্রমী আয়োজনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের মতে-ধর্মীয় আবহ, দোয়া মাহফিল এবং ব্যাপক গণভোজের কারণে ইছালী এলাকায় দিনব্যাপী উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকে সমুন্নত রেখে মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করায় এ ধরনের আয়োজনের মূল উদ্দেশ্য। তাদের মতে, এমন উদ্যোগ সমাজে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জিহাদ আরো বলেন, আমি বড় ভাই অনিন্দ্য ইসলাম অমিতের বিজয় প্রত্যাশা করে কাবা শরীফে দাঁড়িয়ে মানত করেছিলাম। আজ যখন আমি সেটি পূর্ণ করলাম তখন দেখলাম এক ভ্যানচালক ২০ প্যাকেট পেয়েছে দেখে আমি আরো তৃপ্ত ও আনন্দিত যে এটি সাকসেস হয়েছে। মানত পূরণের এই ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে ইছালী ইউনিয়নে দিনভর উৎসবের আমেজ বিরাজ করে এবং অনুষ্ঠানটি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। 

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar