ডেস্ক নিউজ।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রোববার রাতে ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৬।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাত ১১টা ৩৯ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভুটানের পুনাখা থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে।
সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, প্রাথমিকভাবে রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ভূমিকম্প অনুভূতের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশের আরও কয়েকটি এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও ভূমিকম্পে অনেক মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলাদেশ ছাড়াও ভুটান, নেপাল, ভারত ও চীনের বিভিন্ন এলাকাতেও একই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানা গেছে।