1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
​দৌলতপুরে মেহেরচন্ডি জাতের মুখী কচু চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

​দৌলতপুরে মেহেরচন্ডি জাতের মুখী কচু চাষের ওপর মাঠ দিবস অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৭৫ জন খবরটি পড়েছেন

​দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুরে ২০২৫-২৬ অর্থবছরে ‘যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় উচ্চমূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পিয়ারপুর এলাকায় এ মাঠ দিবসের আয়োজন করা হয়। এবারের মাঠ দিবসের মূল আকর্ষণ ছিল উচ্চ ফলনশীল ও পুষ্টিগুণে সমৃদ্ধ মুখী কচুর ‘মেহেরচন্ডি’ জাত।

​কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দৌলতপুর, কুষ্টিয়ার আয়োজনে অনুষ্ঠিত এই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।

​প্রধান অতিথির বক্তব্যে ড. মোঃ শওকত হোসেন ভূঁইয়া বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও উচ্চমূল্যের সবজি চাষের কোনো বিকল্প নেই। মেহেরচন্ডি জাতের মুখী কচু চাষ একদিকে যেমন অত্যন্ত লাভজনক, অন্যদিকে এটি পুষ্টিগুণেও অনন্য। মাত্র ৩৩ শতক জমিতে সামান্য খরচে প্রায় ৯০,০০০ টাকার মুখী কচু বিক্রি করা সম্ভব। এটি একটি অত্যন্ত লাভজনক ফসল এবং এর স্বাদ ও রান্নার গুণগত মানও চমৎকার।”

​তিনি আরও বলেন, “যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের মাধ্যমে আমরা কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব চাষাবাদে উদ্বুদ্ধ করছি, যা গ্রামীণ অর্থনীতিকে আরও সমৃদ্ধ করবে।”

​মাঠ দিবসে স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি কর্মকর্তারা উপস্থিত কৃষকদের পরিবেশবান্ধব উপায়ে পোকা-মাকড় দমন এবং কম খরচে অধিক ফলন পাওয়ার আধুনিক কৌশল ও প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

​অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন। প্রদর্শনী ক্ষেতের চমৎকার ফলন দেখে স্থানীয় অন্যান্য কৃষকেরাও আগামীতে এই উচ্চমূল্যের নিরাপদ মেহেরচন্ডি জাতের মুখী কচু চাষে গভীর আগ্রহ প্রকাশ করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar