1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পানের বরজে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

পানের বরজে কাজ করতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

ঝিনাইদহ প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় বজ্রপাতে আজিজুল ইসলাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে উপজেলার পোলতাডাঙ্গা গ্রামের মাঠে পানের বরজে কাজ করার সময় তিনি বজ্রপাতের শিকার হন।

নিহত আজিজুল ইসলাম চটকাবাড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিকেলে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে তিনি মাঠে কাজ করছিলেন। এ সময় আকস্মিক বজ্রপাতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। স্থানীয় বাসিন্দা আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলেই আজিজুল ইসলামের মৃত্যু হয়।

হরিণাকুন্ডু থানার তদন্ত কর্মকর্তা অসিত কুমার রায় জানিয়েছেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar