1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জমি ফিরে পেতে দুর্গাপুরে সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

জমি ফিরে পেতে দুর্গাপুরে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৭১ জন খবরটি পড়েছেন

নেত্রকোণা জেলা প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণার দুর্গাপুরে নিজ জমির ভোগদখল ফিরে পাবার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মো: আরিফ হোসেন পাপ্পু নামের এক বেসরকারি চাকুরিজীবী।

রবিবার (১৪ জুন) বিকেলে দুর্গাপুর সাংবাদিক সমিতির কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে মো: আরিফ হোসেন পাপ্পু লিখিত বক্তব্যে বলেন, “নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার চন্ডিগড় ইউনিয়নের সাতাশি গ্রামের মো: শরাফত আলী (৭০) এবং তার পুত্র মো: উসমান মিয়া (৪৫), মো: বাবুল মিয়া (৪০), মো: হোসেন আলী (৫০) এর সহিত সাতাশি/শাখাইয়া চন্ডিগড় মৌজায় আমাদের পৈত্রিক প্রাপ্ত ৫৬.০০ শতাংশ দখলীয় জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছে। গত ৭০ বছর যাবৎ উক্ত জমি আমরা ভোগদখল করে আসছি।”

সংবাদ সম্মেলনে এই ভুক্তভোগী বলেন, “আমাদের পরিবারের লোকজন ঢাকায় থাকার দরুণ গত ২০ বছর পূর্বে আমাদের উক্ত দখলীয় জমি উক্ত ব্যক্তিদের নিকট টং (চুকানী) এ দেই। তার বিনিময়ে তারা আমাদের প্রতি ধানের মৌসুমে ৬/৭ মণ করে ধান দিয়ে আসছে। বর্তমানে আমার এক ভাই বাড়িতে চলে আসার কারণে আমাদের উক্ত জমি আমরা নিজেরাই চাষাবাদ করতে ইচ্ছুক।”

এই সংবাদ সম্মেলনে আরো বলা হয়, “গত ০৬/০৫/২৬ ইং তারিখ বিকাল অনুমান ০৩.৩০ ঘটিকার সময় আমি ও আমাদের লোকজন আমাদের উক্ত জমিতে চাষাবাদ করতে গেলে পূর্বশত্রুতার জের ধরে মো: শরাফত আলী (৭০) এবং তার পুত্র মো: উসমান মিয়া (৪৫), মো: বাবুল মিয়া (৪০), মো: হোসেন আলী (৫০) বাঁশের লাঠিসোটা ও রড হাতে নিয়া আমাদের উক্ত জমিতে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তখন আমি ও আমাদের লোক তার প্রতিবাদ করলে তাদের হাতে থাকা বাঁশের লাঠিসোটা ও রড হাতে নিয়ে মারপিট করার জন্য উদ্যত হয় এবং খুন জখমের ভয়ভীতি হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। তাদের উক্ত বিষয় নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস-দরবার করলেও বিবাদীগণ উক্ত শালিস-দরবারে কোন প্রকার শালিস-দরবার মানে না।”

“উক্ত ঘটনা তদন্তে আনিত সাক্ষী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ সহ আরো অনেকেই সাক্ষ্য প্রদান করবেন। আমি ও আমার লোকজন সহ আমাদের উক্ত জমিতে গেলে যে কোন সময় ওই ব্যক্তিগণ তাদের লোকজন সাথে নিয়ে দাঙ্গা-হাঙ্গামা সহ খুন জখম করে আইন-শৃংখলা পরিস্থিতি অবনতি ঘটাতে পারে। উক্ত বিষয়টি এলাকার গন্যমান্য ব্যক্তিদের জানিয়ে গত ০৬/০৫/২০২৬ তারিখ সন্ধ্যা ৬:৩০ ঘটিকায় দুর্গাপুর থানায় অভিযোগ দায়ের করি।”

“এমতাবস্থায় আমি আমার পরিবার নিয়ে খুব অসহায় অবস্থায় আছি এবং খুব নিরাপত্তাহীনতা বোধ করছি। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমি স্থানীয় প্রশাসন এবং নেত্রকোণা ১ আসনের মাননীয় সংসদ সদস্যের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।”

সংবাদ সম্মেলনে মো: আব্দুল মান্নান, মো: পাপন, মো: ফাহিম সহ ভুক্তভোগীর পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar