1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

বাঘারপাড়া প্রেসক্লাবের সভাপতি সম্পাদকসহ ৬পদে ভোট ২৫জুন

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৬৫ জন খবরটি পড়েছেন

বাঘারপাড়া প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোরের বাঘারপাড়া প্রেসক্লাবের দ্বি-বার্ষীক নির্বাহী কমিটির নির্বাচন আগামী ২৫জুন। ১১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি, সাধারন সম্পাদক ও ৪ জন নির্বাহী সদস্য নির্বাচনে মোট ১৯ জন্য সদস্য তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। নির্বাহী কমিটির অন্য ৫ পদে প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তারা ভোটের আগেই নির্বাচিত হয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বিভিন্ন আইনি জটিলতায় ২০১৯ সালের পর থেকে বাঘারপাড়া প্রেসক্লাবের নির্বাচন বন্ধ থাকে। এরপর গত ১৬ জুন এক সাধারন সভায় প্রেসক্লাবের সদস্যরা নির্বাচনে একমত হলে দু’জন সিনিয়র সাংবাদিককে নিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেন।

তারা হলেন এ,এইচ,এম, আজিজুল ইসলাম এবং আজম আলী খান। একই সাথে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন
প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি বদরুদ্দিন বাবুল ও সম্পাদক আবু বকর সিদ্দিকী।

সিদ্ধান্ত মোতাবেক নির্বাচন পরিচালনা কমিটি ঘোষিত তফসিল অনুযায়ি ৭ ও ৮ জুন মনোনয়ন সংগ্রহ ও জমাদান, ১০ জুন যাচাই বাছাই, ১৩ জুন প্রত্যাহার, ১৮জুন চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ২৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ।

নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হয়েছেন বর্তমান সভাপতি ইকবাল কবির ও সাবেক সম্পাদক ফরিদুজ্জামান, সম্পাদক পদে বর্তমান কমিটির সম্পাদক হুমায়ুন কবির ও সাবেক কোষাধ্যক্ষ তরুণ মন্ডল এবং নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিজানুর রহমান, চন্দন দাস, শাহজাহান সাজু, শামীম রেজা, সাইদ ইবনে হানিফ ও আহাদ আলী।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহসভাপতি পদে খান কেএম শরাফত উদ্দীন, যুগ্ম সম্পাদক অনুপম দে, কোষাধ্যক্ষ প্রদীপ বিশ্বাস, দপ্তর সম্পাদক মুঞ্জুর মুর্শিদ এবং সাংস্কৃতিক সম্পাদক মোজাফ্ফর হোসেন।

উল্লেখ্য প্রেসক্লাবের ২১ সদস্যের মধ্যে দু’জন বিদেশে থাকায় ১৯ সদস্য ভোটাধিকার প্রয়োগ করবেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar