1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে সংবাদ সম্মেলন - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

জীবনের নিরাপত্তা চেয়ে দুর্গাপুরে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০২ জন খবরটি পড়েছেন

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নেত্রকোণা জেলা প্রতিনিধি

নেত্রকোণার দুর্গাপুরে নিজের ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের বাসিন্দা ঝিনুক আক্তার। তিনি ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের মেয়ে।

শনিবার (২০ জুন) দুর্গাপুর সাংবাদিক সমিতিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ঝিনুক আক্তার লিখিত বক্তব্যে অভিযোগ করেন, “গত সোমবার (১৩ই জুন) শিবগঞ্জ এলাকার বাসিন্দা মামুন মিয়া (৪০), পিতা : আদম আলী আমাদের হয়রানি করার উদ্দেশ্যে পুলিশে খবর দেয় যে, আমাদের বাড়িতে মাদক রয়েছে। পরে পুলিশ এসে বাড়ি তল্লাশি করে এবং আমাদের জিজ্ঞাসাবাদ করে। এসময় আমরা পুলিশকে বলি আমাদের বাড়িতে কোন প্রকার মাদক থাকার প্রশ্নই আসে না। আমাদের অযথা হয়রানি করার উদ্দেশ্যেই পুলিশকে ভুল তথ্য দেয়া হয়েছে।”

তিনি বলেন, “দুর্গাপুর থানার এএসআই কাইয়ুম এর নেতৃত্বে আনুমানিক রাত ১১টার দিকে পুলিশ বাহিনী আমাদের পুরো বাড়ি তল্লাশি করে। এসময় মাদক সংক্রান্ত কোন কিছুই পায়নি। পরের দিন পুলিশ সকাল ৯টার দিকে আমার মা এবং ভাইকে থানায় তুলে নিয়ে আসে।”

সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, “তারা বলে যে, তাদের নামে নাকি থানায় অভিযোগ রয়েছে। এদিন অর্থাৎ মঙ্গলবার যখন তাদের পুলিশ থানায় নিয়ে আসতে থাকে তখন আমরা বিষয়টি নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। এই সুযোগে ঘর ফাঁকা পেয়ে স্থানীয় মামুন মিয়া, এলাকার মঞ্জুল ইসলাম (১৫) কে দিয়ে আমাদের ওয়ারড্রবের উপরে একটি ব্যাগে রাখা ৫০ হাজার টাকা ব্যাগসহ আত্মসাৎ করায়। সে ব্যাগ নিয়ে দৌড়ে পালানোর সময় আমার প্রতিবেশী তাসলিমা আক্তার এবং হৃদয় মিয়া দেখে ফেলে। পরে তারা আমাদের বিষয়টি অবগত করে। পরবর্তীতে আমরা মামুন মিয়ার স্মরণাপন্ন হলে সে ৫-৬ মিনিটের মধ্যে ব্যাগ উদ্ধার করে দেয়। আমি ব্যাগ চেক করে দেখি ব্যাগে ৩০ হাজার টাকা রয়েছে। আমি তাকে বলি, ব্যাগ তো ৫০ হাজার টাকা ছিলো। তাহলে ২০ হাজার টাকা কোথায় গেল। তখন মামুন মিয়া আমাকে বলে যে, যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকো। আর আশা করো না।”

“এরপর স্থানীয় এক গণ্যমান্য ব্যক্তির স্মরণাপন্ন হলে মামুন মিয়া আশ্বস্ত করে সে ২ দিনের মধ্যে বাকি টাকা অর্থাৎ ২০ হাজার টাকা আমাকে ফেরত দিয়ে দিবে। সে আমাদের সকলের সামনে এই আশ্বাস প্রদান করে। বর্তমানে মামুন মিয়া আত্মগোপন করেছে। তার ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। এর মধ্যে আমি তার সাথে একদিন যোগাযোগ মাধ্যম ইমুতে যোগাযোগ করলে সে আমাদের বলে, পারলে আমার কাছ থেকে টাকা উদ্ধার করিস। এসময় সে আমাকে নানা হুমকি দেয়। আমাকে বলে, আমাদের বাসায় মাদক এনে ফাঁসিয়ে আমাদের পুলিশে ধরিয়ে দিবে। এছাড়া সে আমাকে নানা কুপ্রস্তাব দেয়। সে আমাদের প্রাণনাশের হুমকিও প্রদান করে৷ এ অবস্থায় আমি পরিবার নিয়ে খুব শঙ্কার মধ্যে আছি।”

সংবাদ সম্মেলনে এই ভুক্তভোগী আরো বলেন, “আমি আপনাদের মাধ্যমে বিষয়গুলো প্রশাসন সহ সবাইকে অবগত করছি। আমি আজ থানায় অভিযোগ দিতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ অভিযোগ না নিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসা করতে বলে। এমতাবস্থায় আমি আমার পরিবারের নিরাপত্তা চাই। আমরা সুন্দরভাবে বাঁচতে চাই।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar