1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

শ্যামনগরে নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১১৩ জন খবরটি পড়েছেন

নিজস্ব প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সাতক্ষীরার শ্যামনগরে সুন্দরবন সংলগ্ন মালঞ্চ নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে নূর হোসেন গাজী (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। এসময় জহির হোসেন (৪০) নামের একজন আহত হয়।

শনিবার (২০ জুন) দুপুর দেড়টার সময় দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তি হলেন, উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ কদমতলা গ্রামের মৃত ইনতাজ গাজীর ছেলে ও আহত ব্যক্তি হলেন, ঐকই গ্রামের হাসান গাজীর ছেলে।

নিহতের ভাই আমজাদ হোসেন জানান, সকালে কয়েকজন জেলে তাদের বাড়ির পাশে মালঞ্চ নদীতে মাছ ধরার জন্য জাল পেতে নৌকায় বসে ছিলেন। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হলে নৌকার ওপর বসে থাকা অবস্থায় নূর হোসেন এর ওপর বজ্র পড়ে মৃত্যু হয়। এবং ১০০ হাত দূরে থাকা জহির হোসেন বজ্রপাতের আঁচে অজ্ঞান হয়ে যায়।

দূরে নদীতে থাকা অন্যান্য জেলেরা তাকে দ্রুত উদ্ধার করে হরিনগর বাজারের গ্রাম্য ডাক্তার শিবপদ মন্ডলের চেম্বারে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রাম্য ডাক্তার শিবপদ মন্ডল বলেন, এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। এবং আহত জহির হোসেন সুস্থ আছে।

মুন্সিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল রহমান (পল্টু) ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar