1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
তিন মাদ্রাসাশিক্ষার্থীসহ ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

তিন মাদ্রাসাশিক্ষার্থীসহ ছয় জেলায় বজ্রপাতে ১১ জনের মৃত্যু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৬০ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

ঢাকা, নরসিংদী, মানিকগঞ্জ, জামালপুর, নেত্রকোনা ও কিশোরগঞ্জে বজ্রপাতে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে তিনজন মাদ্রাসাশিক্ষার্থী, ছয়জন কৃষক এবং একজন নৌকার মাঝি রয়েছেন।

রোববার বিকেল থেকে রাত পর্যন্ত ঝড়-বৃষ্টির সময় পৃথক এসব দুর্ঘটনা ঘটে। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটে নরসিংদীর মনোহরদীতে। সেখানে মাগরিবের নামাজের সময় একটি মাদ্রাসায় বজ্রপাতে তিন শিক্ষার্থী নিহত এবং আরও একজন আহত হন। নিহত শিক্ষার্থীরা কিশোরগঞ্জের হোসেনপুরের বাসিন্দা ছিলেন এবং মাদ্রাসাটিতে থেকে পড়াশোনা করতেন।

ঢাকার সাভারে ফসলি জমিতে কাজ করার সময় বজ্রপাতে তিন শ্রমজীবী মানুষের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জের সিংগাইরে কৃষিকাজের সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আরও দুই কৃষক।

এ ছাড়া জামালপুরের মাদারগঞ্জে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে একজন কৃষক, নেত্রকোনার বারহাট্টায় মাঠ থেকে গরু আনতে গিয়ে এক যুবক এবং কিশোরগঞ্জের নিকলীতে হাওরে নৌকা চালানোর সময় এক মাঝি বজ্রপাতে নিহত হন।

স্থানীয় প্রশাসন, পুলিশ ও স্বাস্থ্য কর্মকর্তারা পৃথকভাবে এসব মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। কিছু ক্ষেত্রে নিহতদের পরিবারকে সরকারি সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে প্রশাসন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar