1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
যশোরে পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের - bdtelegraph24.com
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামের মানুষ আগে জান্নাতে যাবে: ওয়াজে আতাউল বারীর বক্তব্য নিয়ে বিতর্ক মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে বিদ্যুৎ বিল ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকা রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, আলোচনা করলেন সাম্প্রতিক সফর নিয়ে বাঘারপাড়ায় ইউসিবির ‘কিউআর’ বিষয়ক মতবিনিময় সভা খুঁটির সঙ্গে বাঁধা বাবাকে খাওয়ানো সেই শিশুর দায়িত্ব নিল উজিরপুর প্রশাসন সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুর মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল ইসরায়েলকে সমর্থন করে যুক্তরাষ্ট্র নিজের আধিপত্যই ক্ষয় করছে: গেগরি জে সিমনস টঙ্গীতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার বিশ্ব নদী দিবস উপলক্ষ্যে শ্যামনগরে র‍্যালি, নদী, খাল পরিচ্ছন্নতা অভিযান সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে ৭ বছরের শিশু গুলিবিদ্ধ

যশোরে পরিবেশ রক্ষায় সবাইকে গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি লাগানো গাছের যথাযথ পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। শুক্রবার (৩ জুলাই) যশোর উপশহরে সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব জমিতে আয়োজিত এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজার্স অফিস, যশোর এ কর্মসূচির আয়োজন করে।প্রতিমন্ত্রী বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে। তাহলেই পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে।তিনি আরও বলেন, ১৯৯১ সালে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দেন। এরপর থেকে প্রতিবছর এ কর্মসূচির পরিধি আরও বিস্তৃত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনী ইশতেহারে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণের অঙ্গীকার করেছেন। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। স্কুল-কলেজ, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসহ সমাজের বিভিন্ন স্তরে বৃক্ষরোপণ কার্যক্রম চলমান রয়েছে।

বক্তব্য শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নিজ হাতে একটি ফলদ গাছের চারা রোপণের মাধ্যমে এক হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের জেনারেল ম্যানেজার ইকবাল কবির।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হক, সোনালী ব্যাংক যশোর করপোরেট শাখার ডিজিএম মনিরুল ইসলাম, এজিএম মশিয়ার রহমান, জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশন সোনালী ব্যাংক যশোর অঞ্চলের সভাপতি দবীর উদ্দিন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজীবসহ সোনালী ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar