1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
পদ্মার ‘রাজা’ ইলিশের দাম ৯ হাজার ২০০ টাকা, কিনলেন সৌদি প্রবাসী - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

পদ্মার ‘রাজা’ ইলিশের দাম ৯ হাজার ২০০ টাকা, কিনলেন সৌদি প্রবাসী

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১১৭ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

রাজবাড়ী প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় পদ্মা নদীতে ধরা পড়া ২ কেজি ওজনের একটি ইলিশ মাছ ৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি কিনেছেন টাঙ্গাইলের এক সৌদি আরবপ্রবাসী।

মঙ্গলবার ভোর রাতে দৌলতদিয়ার কুশাহাটা এলাকায় জেলে সাগর হালদার ও তার সহযাত্রীরা জাল ফেলে মাছটি ধরেন। পরে মাছটি দৌলতদিয়ার দেলোয়ারের আড়তে আনা হলে ওজন করা হয় ২ কেজি।

উন্মুক্ত নিলামে মাছটি প্রতি কেজি ৪ হাজার ৫০০ টাকা দরে মোট ৯ হাজার টাকায় কেনেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাজাহান শেখ। পরে তিনি অনলাইনে যোগাযোগের মাধ্যমে প্রতি কেজি ৪ হাজার ৬০০ টাকা দরে, অর্থাৎ মোট ৯ হাজার ২০০ টাকায় মাছটি টাঙ্গাইলের এক সৌদি আরবপ্রবাসীর কাছে বিক্রি করেন।

সম্রাট শাজাহান শেখ জানান, একই সঙ্গে তিনি ১ কেজি ৬০০ গ্রাম ওজনের আরেকটি ইলিশ প্রতি কেজি ৪ হাজার টাকা দরে কিনে প্রতি কেজি ৪ হাজার ২০০ টাকা দরে বিক্রি করেছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar