1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ইটভাটা পরিচালনায় জটিলতা নিরসন ও আইন সংশোধনের দাবিতে যশোরে প্রতিনিধি সভা - bdtelegraph24.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ইটভাটা পরিচালনায় জটিলতা নিরসন ও আইন সংশোধনের দাবিতে যশোরে প্রতিনিধি সভা

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৬৬ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, স্টাফ রিপোর্টার
শনিবার (১৮ জুলাই), ২০২৬

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

যশোর সদর উপজেলার লাক্সারী ডাইন মিলনায়তনে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতির খুলনা বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১টায় আয়োজিত এই সভায় ইটভাটা পরিচালনায় লাইসেন্স নবায়ন জটিলতা, মাটি সংগ্রহে প্রশাসনিক বাধা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির মতো সংকটগুলো তুলে ধরেন মালিকরা। সভায় পরিবেশ আইন সংশোধনের মাধ্যমে সংকট উত্তরণের দাবি জানানো হয়।

খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির সভাপতি কাজী নাজীর আহম্মেদ মুন্নুর সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা বাবুল। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিভাগীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব খাজা নাছির উদ্দিন শান্তি।

সভায় বক্তারা জানান, কাঁচামাল ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে ইট উৎপাদনের ব্যয় ব্যাপক হারে বেড়েছে। কিন্তু সেই তুলনায় বাজারমূল্য না পাওয়ায় মালিকরা চরম আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা পরিবেশবান্ধব উপায়ে ইটভাটা পরিচালনার সুযোগ সৃষ্টির লক্ষ্যে ২০১৩ ও ২০১৯ সালের পরিবেশ আইন প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান।

দাবি পূরণ না হলে প্রতিবাদস্বরূপ আগামী ২০২৭-২০২৮ অর্থবছরে ইটভাটা বন্ধ রাখার প্রস্তাব নিয়েও সভায় আলোচনা করা হয়।

সভায় কুষ্টিয়া জেলা সমিতির সভাপতি মো. লুৎফর রহমান, খুলনা জেলার সভাপতি শাহজাহান জমাদ্দার, মাগুরা জেলার সভাপতি মো. রঞ্চিল আলম, ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুহুল কুদ্দুসসহ খুলনা বিভাগের বিভিন্ন জেলার ইটভাটা মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ হয়। এর আগে উপস্থিত প্রতিনিধিদের মধ্যাহ্নভোজের আমন্ত্রণ জানানো হয়।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar