1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৩৬০ কেজি ইলিশ জব্দ, নিলামের প্রক্রিয়া শুরু - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ৩৬০ কেজি ইলিশ জব্দ, নিলামের প্রক্রিয়া শুরু

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬২ জন খবরটি পড়েছেন

নজরুল ইসলাম, যশোর
বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৬) দুপুর ১২টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বেনাপোল স্থলবন্দর দিয়ে সাদা মাছের ঘোষণা দিয়ে আমদানি করা ঘোষণাবহির্ভূত ১২ কার্টন বা ৩৬০ কেজি ভারতীয় ইলিশ মাছ জব্দ করেছে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। জব্দ করা মাছগুলো বিধি অনুযায়ী নিলামে বিক্রির প্রক্রিয়া শুরু করেছে কাস্টমস।

কাস্টমস সূত্র জানায়, গত ২২ জুলাই ভারত থেকে স্বর্ণালী এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৪৬৪ প্যাকেজে মোট ২৬ হাজার ৩১০ কেজি (গ্রস) ও ১৩ হাজার ৮৬৪ কেজি (নিট) ওজনের সাদা মাছ আমদানি করে। চালানটির মেনিফেস্ট নম্বর ৪৪৬৮৯ এবং সিঅ্যান্ডএফ এজেন্ট হিসেবে দায়িত্বে রয়েছে সাউন্ড শিপিং লাইনস লিমিটেড।

বেনাপোল কাস্টমসের সুপারিনটেনডেন্ট আরিফুল ইসলাম বলেন, “কায়িক পরীক্ষার সময় ঘোষণায় উল্লেখিত সাদা মাছের পরিবর্তে ১২ কার্টনে ৩৬০ কেজি ইলিশ মাছ পাওয়া যায়। ঘোষণাবহির্ভূত হওয়ায় মাছগুলো জব্দ করা হয়েছে। এগুলো বর্তমানে কাস্টমস হেফাজতে রয়েছে এবং বিধি অনুযায়ী অচিরেই নিলামে বিক্রি করা হবে।”

স্থানীয় ব্যবসায়ীরা জানান, এ ধরনের ঘটনা রোধে বন্দর এলাকায় কাস্টমসের নজরদারি আরও জোরদার করা প্রয়োজন। বারবার একই ধরনের অনিয়মের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

বারবার মিথ্যা ঘোষণা দিয়ে ঘোষণাবহির্ভূত বা নিষিদ্ধ পণ্য আমদানির চেষ্টার বিষয়ে জানতে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar