1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
নজরদারি ও প্রযুক্তির ব্যবহারে সুন্দরবনে কমেছে হরিণ শিকার ও বিষ প্রয়োগ - bdtelegraph24.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
৯৯তম অস্কারে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ মহিপুরে ১ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ৬ হাজার ৬৫০ টাকায় ভারত ও নেপালে বন্যা ও ভূমিধস: নিহত ৭০ বাংলার জমিনে কাউকে সন্ত্রাস করতে দেয়া যাবেনা- স্বাস্থ্যমন্ত্রী পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা বাতিল করেনি সৌদি আরব: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন পাবনায় ৩৮১ বস্তা সার জব্দ, দুই ব্যবসায়ীকে ৮০ হাজার টাকা জরিমানা ভারতে অন্তঃসত্ত্বা নারীকে ২৭৫ কিমি দূরে নিয়ে জীবন্ত পুড়িয়ে হত্যা, গ্রেপ্তার ৪ হরমুজ প্রণালিতে ১৯ জাহাজে ইরানের হামলা, মার্কিন ডুবোযান আটক অভয়নগরে সন্তানসহ নিখোঁজ গৃহবধূর সন্ধান মেলেনি ভাতাভোগী ও সঞ্জীবন প্রকল্পের আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের মাঝে ফলজ ও ঔষধি গাছের চাঁরা বিতরণ

নজরদারি ও প্রযুক্তির ব্যবহারে সুন্দরবনে কমেছে হরিণ শিকার ও বিষ প্রয়োগ

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৩৬ জন খবরটি পড়েছেন

প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি
শুক্রবার (১৪ আগস্ট ২০২৬), রাত ৯টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

আধুনিক প্রযুক্তি ও নিয়মিত অভিযানের ফলে সুন্দরবনের পূর্ব বিভাগে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার মতো অপরাধ উল্লেখযোগ্য হারে কমেছে। বন বিভাগের তথ্য অনুযায়ী, স্মার্ট পেট্রোলিং ও ড্রোন নজরদারির মাধ্যমে বন অপরাধীদের তৎপরতা বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে।

চলতি বছরের জুন থেকে ১৩ আগস্ট পর্যন্ত পূর্ব সুন্দরবন বিভাগে ৩ হাজার ২১৪টি অভিযান চালানো হয়েছে। এসব অভিযানে ১৩টি নৌকা, ছয়টি মাছ ধরার জাল ও বিপুল পরিমাণ বিষ উদ্ধার করা হয়। এছাড়া ১৫১.৫০ কেজি বিষযুক্ত চিংড়ি ও পাঁচ কেজি শুঁটকি মাছ জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় চারটি ইউডিওআর মামলা দায়ের করা হয়েছে।

হরিণ শিকারের ক্ষেত্রেও পরিস্থিতির উন্নতি হয়েছে। মার্চ থেকে আগস্ট পর্যন্ত ৯ জন শিকারিকে গ্রেপ্তার ও ছয়টি মামলা করা হয়েছে। এ সময়ে কোনো হরিণের মাংস বা চামড়া উদ্ধার না হলেও বন থেকে ১৪ হাজার ৩৮১ ফুট মালা ফাঁদসহ বিভিন্ন ধরনের ফাঁদ জব্দ করা হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর অপরাধের হার বেশ কম বলে বন বিভাগ জানিয়েছে।

সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী বলেন, “পূর্ব সুন্দরবনে দীর্ঘদিনের ধারাবাহিক নজরদারির ফলে বন অপরাধ কমেছে। তবে এ সাফল্য ধরে রাখতে জনবল বাড়ানো, দ্রুতগতির নৌযান ও আধুনিক প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো জরুরি।”

পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, “বন রক্ষায় নিয়মিত ফুট পেট্রোলিং, স্মার্ট পেট্রোলিং, বোট পেট্রোলিং এবং ড্রোনের মাধ্যমে নজরদারি করা হচ্ছে। এর ফলে হরিণ শিকারি ও বিষ প্রয়োগকারী চক্রের তৎপরতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। বন অপরাধের এই নিম্নমুখী ধারা ধরে রাখতে আগামী ১ সেপ্টেম্বর থেকে আরও কঠোর অভিযান চালানো হবে।”

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar