1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
লালমনিরহাটে সরকারি রাস্তা দখল, ভোগান্তিতে শতাধিক পরিবার - bdtelegraph24.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াত নেতা আখতারুজ্জামানের ১ দিনের রিমান্ড ঝিনাইদহে ৪ লাখ টাকার ৭৭টি অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস শাহজালাল বিমানবন্দরে পৃথক অভিযানে ৭৮১ গ্রাম স্বর্ণসহ আটক ৭ জবিতে মোরাল প্যারেন্টিং ট্রাস্টের ‘নৈতিক অভিভাবকত্ব’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আন্তর্জাতিক ‘বঙ্গোপসাগর সংলাপে’ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও লুটপাট: এলাকা পুরুষশূন্য কিশোরগঞ্জে মাদকের টাকার জন্য ৫ শিশুকে বিক্রির অভিযোগ শরীয়তপুরে ডোবা থেকে শিশুর গলাকাটা বস্তাবন্দি মরদেহ উদ্ধার, আটক ১ গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৬৯ জন উদ্ধার

লালমনিরহাটে সরকারি রাস্তা দখল, ভোগান্তিতে শতাধিক পরিবার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ১০০ জন খবরটি পড়েছেন

রাজু মিয়া, লালমনিরহাট প্রতিনিধি
শনিবার (২২ আগস্ট ২০২৬), রাত ১০টা

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সরকারি রাস্তা কেটে আবাদি জমিতে পরিণত করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন জমির মালিকের বিরুদ্ধে। এতে শাখাতী মৌজার প্রায় ১০০ পরিবারের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালীরা রাস্তার অংশ দখল করে জমি বড় করায় পথটি সংকুচিত হয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলার শাখাতী মৌজার বি.আর.এস. দাগ নং ৬৭০ ও ৬৬৩-এর জমি সরকারি নামে রেকর্ডভুক্ত। ওই জমির ওপর ১৬ লিংক প্রশস্ত একটি সরকারি রাস্তা রয়েছে। অভিযোগ রয়েছে, পাশের জমির মালিক সুরুজ মাস্টার ও তার ভাইয়েরা দীর্ঘদিন ধরে রাস্তার বিভিন্ন অংশ কেটে আবাদি জমির সঙ্গে একীভূত করেছেন। ফলে কোথাও রাস্তার প্রস্থ কমে ৪ ফুট এবং কোথাও ৬ ফুটে দাঁড়িয়েছে।

ভুক্তভোগীরা জানান, রাস্তাটি সংকুচিত হওয়ায় নারী, শিশু ও বয়স্কদের চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটছে। বিশেষ করে বর্ষাকালে ও জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে অভিযুক্ত সুরুজ মাস্টারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

সরকারি রাস্তার সীমানা নির্ধারণ ও অবৈধ দখলমুক্ত করতে স্থানীয় বাসিন্দা আন্তাজ আলী গত ১৩ আগস্ট ২০২৬ তারিখে কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে সার্ভেয়ার নিয়োগের জন্য লিখিত আবেদন করেন। তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আসাদুজ্জামান সজিব বলেন, সহকারী কমিশনার (ভূমি)-এর অনুমতি ছাড়া সরেজমিনে গিয়ে তদন্ত করা তার পক্ষে সম্ভব নয়।

এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ব্যস্ত থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত সরকারি রাস্তার সীমানা নির্ধারণ করে অবৈধ দখলমুক্ত করার দাবি জানিয়েছেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar