1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
ডেঙ্গু রোধে নওয়াপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

ডেঙ্গু রোধে নওয়াপাড়ায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচির উদ্বোধন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫০ জন খবরটি পড়েছেন

অভয়নগর (যশোর) প্রতিনিধি

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

নওয়াপাড়া পৌর এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধিসহ মশক নিধন কর্মসূচির উদ্বোধন হয়েছে। নওয়াপাড়া পৌরসভার আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামে অভয়নগর উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতা বৃদ্ধিসহ মশক নিধন কর্মসূচির উদ্বোধন করেন নওয়াপাড়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীষ কুমার বসু।

এ সময় পৌরসভার নির্বাহী কর্মকর্তা (পিএনও) সাইফুল ইসলাম, সমাজ উন্নয়ন কর্মকর্তা রাজিবুর রহমান, শহর পরিকল্পনাবিদ সোহেল সরদার, নওয়াপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আশরাফ হোসেন প্রিন্স, পৌরসভার কর্মচারী শেখ শাহ জামাল, রাজু আহম্মেদ, আলী আকরাম, সেলিম মল্লিকসহ রেড ক্রিসেন্ট ও স্কাউটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নওয়াপাড়া পৌর কর্তৃপক্ষ জানায়, শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গুয়াখোলা গ্রামের গুরুত্বপূর্ণ এলাকায় ডেঙ্গু রোগের বিস্তার রোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মশক নিধনের ব্যবস্থা করা হয়। পর্যায়ক্রমে পৌরসভার প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এ জন্য পৌরবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar