1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় টোয়াসের উদ্যোগে ৪ স্পটে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু - bdtelegraph24.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
টাকার অভাবে ভর্তি অনিশ্চিত মেধাবী বিথীর পাশে ছাত্রদল নেতা পাবনার ফরিদপুরে দেশীয় অস্ত্র ও ১৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার বাঘাইছড়িতে ২ পিস্তল, গুলি ও বিপুল ভারতীয় সিগারেট উদ্ধার শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে মন্তব্য, জাবি ছাত্রশক্তি নেতাকে পুলিশে সোপর্দ চুনা ম্যানগ্রোভকে (ওইসিএম) হিসেবে স্বীকৃতির উদ্যোগে স্থানীয় জনগণের সম্মতি যশোরে ভেজাল শিশুখাদ্য বিক্রি: ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা শিক্ষকরাই পারেন আলোকিত মানুষ গড়তে: এ্যাডভোকেট এ.কে.এম সেলিম রেজা এমপি রাষ্ট্রপতির পুলিশ পদক পেলেন এসআই অসিত কুমার বসাক সরকারি দেবেন্দ্র কলেজে দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা কর্মশালা অনুষ্ঠিত বাজেট সংকটে ৪ বছরেও শুরু হয়নি জবির প্রধান ফটক সংস্কার কাজ

সুন্দরবনের পরিবেশ সুরক্ষায় টোয়াসের উদ্যোগে ৪ স্পটে তিন দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ জন খবরটি পড়েছেন

মোঃ নাজমুল ইসলাম সবুজ ​শরণখোলা প্রতিনিধি।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পূর্ব সুন্দরবনের প্রধান পর্যটন কেন্দ্রগুলোতে শুরু হয়েছে তিন দিনব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনের জনপ্রিয় পর্যটন কেন্দ্র কটকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ‘ট্যুর অপারেটর অব সুন্দরবন (টোয়াস)’ এই ব্যতিক্রমী উদ্যোগ পরিচালনা করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করেন সুন্দরবন পশ্চিম বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “সুন্দরবনকে পরিচ্ছন্ন রাখা একা বনবিভাগের পক্ষে সম্ভব নয়। টোয়াসের এই উদ্যোগ বনের পরিবেশ সুরক্ষায় অত্যন্ত প্রশংসনীয়। মূলত সাগরের জোয়ারে ভেসে আসা বর্জ্য এবং জেলেদের ফেলে দেওয়া প্লাস্টিক সামগ্রী পর্যটন কেন্দ্রগুলোকে দূষিত করে ফেলে, যা দ্রুত অপসারণ করা জরুরি।”


অনুষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের প্রয়োজনীয়তা ও লক্ষ্য তুলে ধরে বক্তব্য দেন টোয়াস-এর সেক্রেটারি মাজহারুল ইসলাম কচি। তিনি জানান, তিন দিনব্যাপী এই কর্মসূচিতে পূর্ব সুন্দরবনের কটকা, কচিখালী, আন্ধারমানিক ও করমজল—এই চার প্রধান পর্যটন কেন্দ্রে অভিযান চালানো হবে। এ কার্যক্রমে টোয়াসের ৬৫ জন সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। প্রথম দিনের অভিযানে কটকা এলাকা থেকে বিপুল পরিমাণ অপচ্য প্লাস্টিক বর্জ্য অপসারণ করা হয়েছে।
​টোয়াস সেক্রেটারি আরও উল্লেখ করেন, করমজল ছাড়া বাকি তিনটি স্পটে বছরে ৪৩ হাজারের বেশি দেশি-বিদেশি পর্যটক ভ্রমণ করেন। ফলে বনের সৌন্দর্য ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে প্রতি বছর মে ও সেপ্টেম্বর মাসে নিয়মিত এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুন্দরবন বিভাগের খুলনা সদর রেঞ্জ কর্মকর্তা শামীম রেজা মিঠু, টোয়াস-এর সভাপতি মইনুল ইসলাম জমাদ্দার, সাংগঠনিক সম্পাদক শাহ জামাল পপলু, দপ্তর সম্পাদক শাহেদ মোঃ ইমরান এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহেদি ইসলাম রকিসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar