1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল সাধারণ সম্পাদক - bdtelegraph24.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার মোংলা বন্দরের কর্মচারী দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট নিরাপত্তাহীনতা: রোববার থেকে সাভার-আশুলিয়ার পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রী, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান ধারাবাহিকভাবে প্রথম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাঘারপাড়ার মীম সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার

জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল সাধারণ সম্পাদক

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
  • ৪২ জন খবরটি পড়েছেন

সংবাদদাতা, রাণীশংকৈল
শুক্রবার (১৩ নভেম্বর) ২০২৬, রাত ৮টা ৫৩ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাণীশংকৈল উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম দলীয় পদ ও প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শুক্রবার (১৩ নভেম্বর) দুপুরে রাণীশংকৈল উপজেলা জামায়াতের মাসিক রুকন বৈঠকে আনুষ্ঠানিকতার মাধ্যমে তিনি নতুন দলে যোগ দেন। সাদেকুল ইসলাম স্থানীয় একটি মাদ্রাসার সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

যোগদানের পর সাদেকুল ইসলাম বলেন, “সঠিক পথ বুঝতে আমার দীর্ঘ সময় লেগেছে। এখন আমি মনে করি, ইসলামী আন্দোলনই সঠিক পথ।” এ সময় তিনি উপস্থিত সবার কাছে দোয়া প্রার্থনা করেন।

জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী জানান, গত ১০ নভেম্বর সাদেকুল ইসলাম উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি হামিদুর রহমানের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন। তিনি বলেন, “সাদেকুল আগে থেকেই ইসলামী মানসিকতার মানুষ ছিলেন। সে কারণেই তিনি জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।”

উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ মতিউর রহমান। এ সময় পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল মাতিন বিশ্বাস, উপজেলা সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠান ও যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইনসহ স্থানীয় রুকন সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar