1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
কট্টর পন্থা থেকে সরে গণমুখী হওয়ার পথে জামায়াত: গঠনতন্ত্রে আসছে পরিবর্তন - bdtelegraph24.com
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: ১৪ দিন পর হবিগঞ্জ থেকে গ্রেপ্তার মোংলা বন্দরের কর্মচারী দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ, ৮০ শতাংশই নারী শ্রমিক মৃত্যুর গুজবে গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট নিরাপত্তাহীনতা: রোববার থেকে সাভার-আশুলিয়ার পোশাক কারখানা বন্ধের ঘোষণা বিজিএমইএর অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার যশোরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার লালমনিরহাটে জমি বিরোধে হামলার অভিযোগ, নগদ টাকা ছিনিয়ে নেওয়ার দাবি লোহাগাড়ায় কঠিন চীবর দানোৎসবে ধর্ম প্রতিমন্ত্রী, সম্প্রীতির বাংলাদেশ গড়ার আহ্বান ধারাবাহিকভাবে প্রথম, খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন বাঘারপাড়ার মীম সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ-প্রস্থান ঠেকাতে কঠোর অবস্থানে ১৭ বিজিবি, বাড়ছে টহল ও প্রযুক্তির ব্যবহার

কট্টর পন্থা থেকে সরে গণমুখী হওয়ার পথে জামায়াত: গঠনতন্ত্রে আসছে পরিবর্তন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২৬ জন খবরটি পড়েছেন

নিউজ ডেস্ক
শনিবার (১৪ নভেম্বর) ২০২৬, সকাল ১০টা ১১ মিনিট

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

গণমুখী রাজনৈতিক দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে কট্টর পন্থা থেকে সরে আসার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের ৮৫ বছরের ইতিহাসে প্রথমবারের মতো গঠনতন্ত্রে আমূল পরিবর্তনের পরিকল্পনা করছে দলটি। এর অংশ হিসেবে বিভিন্ন শ্রেণি-পেশার বিশেষজ্ঞদের নিয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, যেখানে সদস্যদের জামায়াতের রুকন বা সদস্য হওয়ার বাধ্যবাধকতা থাকবে না।

দলীয় সূত্রে জানা যায়, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ইতোমধ্যে এই উপদেষ্টা পরিষদ গঠনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। বর্তমানে দলের নীতিনির্ধারণী ফোরামগুলোতে শুধুমাত্র রুকন বা শপথধারী ব্যক্তিদের অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি গঠনতন্ত্র সংশোধন কমিটি কাজ করছে।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জামায়াত আমিরকে পরামর্শ দেওয়ার জন্য বিভিন্ন শ্রেণি-পেশা ও বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি উপদেষ্টা পরিষদ গঠন করার চিন্তা করা হচ্ছে। গঠনতন্ত্র সংশোধন কমিটি বিষয়টি নিয়ে পূর্ণাঙ্গ মতামত দেওয়ার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “এটি এখনো আলোচনার টেবিলে রয়েছে। গঠনতন্ত্র সংশোধন কমিটিতে বিষয়টি আলোচনা হয়েছে, তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।”

দলীয় সূত্রমতে, সাবেক বেসামরিক ও সামরিক আমলা, সচিব, কূটনীতিক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। মূলত জনসমর্থন বাড়ানো এবং রাষ্ট্র পরিচালনায় ইতিবাচক ভূমিকা রাখার লক্ষ্যেই দলটি এই কৌশলগত পরিবর্তন আনছে। এছাড়া ক্রীড়া, সংস্কৃতি ও সাংবাদিকতার মতো দুর্বল সাংগঠনিক ক্ষেত্রগুলোতে গ্রহণযোগ্যতা বাড়াতেও কাজ করছে জামায়াত।

জামায়াতের বর্তমান সাংগঠনিক কাঠামো অনুযায়ী, গঠনতন্ত্র সংশোধনের জন্য উপকমিটির সুপারিশের পর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কেন্দ্রীয় কর্মপরিষদ ও মজলিসে শূরার অনুমোদন প্রয়োজন। এরপর রুকন সম্মেলনে তা চূড়ান্তভাবে পাস হতে হয়। সোয়া এক লাখ রুকনের সম্মেলন আয়োজন করা কঠিন হওয়ায় বিভাগ বা অঞ্চলভিত্তিক সম্মেলনের মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “জামায়াতের ছায়া মন্ত্রিসভায় একটি বিশাল টিম কাজ করছে। সেখানে বিভিন্ন সেক্টরের বিশেষজ্ঞরা রয়েছেন এবং তারা সংগঠনকে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন। সরকারের ভুল ধরিয়ে দেওয়া এবং জামায়াত ক্ষমতায় গেলে এসব সমস্যা কীভাবে মোকাবিলা করবে, তার টেকসই সমাধানও খোঁজা হচ্ছে।”

আজ শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামায়াতের ক্রীড়া বিভাগের উপজেলা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। ৫শ উপজেলা থেকে সহস্রাধিক প্রতিনিধি নিয়ে আয়োজিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar