দৌলতপুর ( কুষ্টিয়া ) প্রতিনিধি।
দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির পৈতৃক বাড়িতে আগুন ও বিস্ফোরণ ঘটিয়ে তার পিতা-মাতাসহ পরিবারের সদস্যদের হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে দৌলতপুর থানায় নিজে উপস্থিত থেকে মামলাটি করেন তিনি।
মামলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ এবং কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের জেলা ও উপজেলার শীর্ষ পর্যায়ের আট নেতাসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
কুষ্টিয়া জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ফয়সাল মাহমুদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
তবে, তদন্তের স্বার্থে এজাহারনামীয় আসামিদের পরিচয় প্রকাশ করা হচ্ছেনা বলে জানিয়েছে পুলিশ।
দৌলতপুর থানার ওসি খালেদুর রহমান জানিয়েছেন, সংসদ সদস্য নুসরাত তাবাসসুস নিজে উপস্থিত থেকে থানায় এ মামলা টি দায়ের করেছেন। মামলা নং ৩২ তারিখ ১২/১১/২০২৬।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সংসদ অধিবেশন চলমান থাকায় ঘটনার সময় ঢাকায় অবস্থান করছিলেন নুসরাত তাবাসসুম। ওই সময় দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামে তার পৈতৃক বাড়িতে ছিলেন বাবা মোহা. আব্দুল হালিম (৬১), মা মোছা. জহুরা খাতুন এবং পরিবারের অন্যান্য সদস্যরা।
এজাহারের বর্ণনা অনুযায়ী, বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে পরপর তিনটি বিকট শব্দে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। ঘর থেকে বেরিয়ে তারা দেখতে পান, বসতঘর, উঠান ও বাড়ির আশপাশের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে। পরিবারের সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে দৌলতপুরে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরে ভেড়ামারা ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে ভেড়ামারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আগুনে বাড়ির প্রায় এক-তৃতীয়াংশ মালামাল, আসবাবপত্র ও প্রয়োাজনীয় যন্ত্রপাতি পুঢ়ে গেছে বলে এজাহারে দাবি করা হয়েছে। এ ছাড়া গোয়ালে থাকা তিনটি ছাগলও পুড়ে মারা গেছে।
সব মিলিয়ে প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন এই সংসদ সদস্য।
ঘটনার পেছনে রাজনৈতিক বিরোধ ও পূর্বপরিকল্পনার অভিযোগ এনেছেন নুসরাত তাবাসসুম।
এজাহারে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগষ্টের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়ার কারণে অভিযুক্ত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তাকে ও তার পরিবারকে হত্যার পরিকল্পনা করে আসছিলেন এবং এ উদ্দেশ্যে ফেসবুকেও অপপ্রচার চালানো হচ্ছিল। পূর্বপরিকল্পিতভাবে বোমাসদৃশ বস্ত নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটিয়ে তার মা-বাবাসহ পরিবারের সদস্যদের আগুনে পুড়িয়ে হত্যার চেষ্টা করা হছেছে বলে তিনি অভিযোগ করেন।
ঘটনার পর বৃহস্পতিবার সারা দিন সেখানে অবস্থান করেন জাতীয় নাগরিক পাটির্র (এনসিপি) কেন্দ্রীয় মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত। থানায় মামলা দায়েরের সময়ও তিনি নুসরাত তাবাসসুমের সঙ্গে ছিলেন।
ইয়াসির আরাফাত জানিয়েছেন, সংসদে বিরোধী দলের পক্ষ থেকে এ ঘটনা পরিদর্শন ও প্রয়োাজনীয় পদক্ষেপ নিতে গঠিত কমিটির সদস্য এনসিপির যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল আমীন এমপি,ডাঃ মাহমুদা আলম মিতু এমপি ও কুষ্টিয়া-২ আসনের এমপি আব্দুল গফুর শুক্রবার বিকালে সংসদ সদস্যের ক্ষতিগ্রস্থ পৈতৃক এ বাড়ি পরিদর্শণ করেন। পরিদর্শণ শেষে তারা আইন
শৃংখলা পরিস্থিতি চরম অবণতির কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া বক্তব্য ও সরকারের কঠোর সমালোচনা করেন।