1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শালিখার সীমাখালী বাজারে অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি - bdtelegraph24.com
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফাতেহা-ই-ইয়াজদহমের ছুটি পরিবর্তন: একাদশ শ্রেণির ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর খুলনায় মেসের ছাদে শিক্ষার্থীকে নির্যাতন ও মৃত্যু: ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইফোন ছিনতাইয়ে বাধা: অপ্রতিমকে লাঠিপেটায় হত্যার ঘটনায় মূল আসামিরা গ্রেফতার ন্যাম ভবন থেকে জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার গাজায় চলমান পরিস্থিতি ভয়াবহ ও অন্যায্য: ব্রিটিশ পপ তারকা এড শিরান জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী যান্ত্রিক ত্রুটি কাটিয়ে ফের উৎপাদনে রামপাল বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিট সুন্দরবনের দূষণ হ্রাস ও বাস্তুতন্ত্রের উন্নয়ন বিষয়ক শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

শালিখার সীমাখালী বাজারে অগ্নিকান্ডে ৩০ লক্ষাধিক টাকার ক্ষতি

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২
  • ৭৫৮ জন খবরটি পড়েছেন
ছবি-সংগৃহীত

শালিখা ( মাগুরা ) প্রতিনিধি।।

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মাগুরার শালিখা উপজেলার সীমাখালী বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে  ৪ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে । রবিবার( ৬ মার্চ ) রাত আনুমানিক ২ টার দিকে বিদ্যুত শর্ট সার্কিট থেকে এ ভয়াবহ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।   অগ্নিকান্ডে প্রায় ৩০ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকানীরা জানিয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে,  রোববার রাত ২ টার দিকে রবিউলের মুসলিম মিষ্টান ভান্ডারে বিদ্যুত শর্ট সার্কিট থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে পাশের আরও  ২ টি মিষ্টির দোকান এবং ১ টি ইলেক্টিকস সামগ্রীর দোকাকে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শী সীমাখালী বাজারে অবস্থানরত শামছুর রহমান জানান,   মিষ্টির দোকানে আগুন লাগার পর মাগুরা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রন করেন। আগুন নিয়ন্ত্রণের পরে দেখা যায় ৪ টি দোকানে সব মালামাল পূড়ে কয়লা হয়ে গেছে।

আগুনে পূড়ে যাওয়া মুসলিম মিষ্টান ভান্ডারের মালিক রবিউল ইসলাম জানান, তার দোকানে ৩ টি ফ্রিজ, ৪ আলমারী, দোকানে থাকা মিষ্টি ও দইসহ আনুমানিক ১৫ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।

অপর এক দোকানদার  আজিজুর  রহঅমান বলেন, তার দোকানের ১ টি ফ্রিজ,৩ টি আলমারীসহ প্রায় ৪ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্থ দোকান-সংগৃহীত

অন্যদিকে ক্ষতিগ্রস্থ দোকানদার আলাউদ্দীন জানান, তার ১ টি ফ্রিজ, ৪ টি আলমারীসহ প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।

ইলেক্টিকস সামগ্রী বিক্রেতা  দোকানদার লিটন  হোসেন বিডিটেলিগ্রাফ ২৪ ডটকম কে জানান, তার দোকানে মাত্র কয়েকদিন আগে যশোর থেকে ক্রয়কৃত ৩ লক্ষ টাকার বৈদ্যুতিক সরঞ্জাম,  ফ্যান, বাতিসহ সবধরনের  মালামাল পুড়ে গেছে। আগুন আমাকে একেবারে নিঃস্ব করে দিয়ে গেছে । আমি কী করে ব্যবসা দাঁড় করে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকব। আগুনে আমার প্রায় ১০ লক্ষ্যাধিক টাকার ক্ষতি হয়েছে।

 মাগুরা ফায়ার স্টেশন কর্মকর্তা মাসুদ সরদার বলেন,আমরা রাত আনুমানিক ২:২ মিনিটের সময় খবর পেয়েই রওয়ানা দিয়ে ঘটনাস্থলে পৌছে প্রায় ৩০ মিনিটির মধ্যে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আস্তে সমর্থ হয়েছি।  আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিক ধারনা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত ওসি) বিশারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar