1. bdtelegraph24@gmail.com : বিডিটেলিগ্রাফ ডেস্ক :
  2. suma59630@gmail.com : ফাতেমা আকতার তোয়া : ফাতেমা আকতার তোয়া
  3. limonhosen529@gmail.com : Limon Hossain : Limon Hossain
  4. mirzagonj@bdtelegraph24.com : মির্জাগঞ্জ প্রতিনিধি : মির্জাগঞ্জ প্রতিনিধি
  5. tarim7866@gmail.com : তারিম আহমেদ : তারিম আহমেদ
  6. wasifur716@gmail.com : Wasifur Rahaman : Wasifur Rahaman
শ্যামনগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার - bdtelegraph24.com
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
কপ৩১-এ উপকূলের কণ্ঠ তুলে ধরলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল রানা প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জাবিতে মিলাদ ও দোয়া মাহফিল নবীনগরে আ.লীগের তৎপরতার প্রতিবাদে এম এ মান্নানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ যশোরে কেমিক্যালবাহী ভারতীয় ট্রাক উল্টে দুর্ঘটনা, হতাহত নেই ঘূর্ণিঝড় ‘আকভান’: তিন দিন বৃষ্টির আভাস, সোমবার থেকে কমতে পারে প্রবণতা কক্সবাজারে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার ৪ যাত্রী নিহত নোয়াখালীতে নিষিদ্ধ সংগঠনের বিক্ষোভ মিছিল থেকে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ফরিদপুরে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন দুই বছর পর টেস্ট সিরিজ জিতল পাকিস্তান জনগণের আস্থাই সশস্ত্র বাহিনীর প্রকৃত শক্তি: রাষ্ট্রপতি

শ্যামনগরে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদের বাজার

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৭০ জন খবরটি পড়েছেন

অনাথ মণ্ডল, শ্যামনগর। 

হোয়াটসঅ্যাপে ফলো করুন
Telegraph Bangladesh WHATSAPP Channel

হোয়াটসঅ্যাপে ফলো করুন

দেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ পেতে হোয়াটসঅ্যাপে টেলিগ্রাফ বাংলাদেশ ফলো করুন।

মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদুল ফিতর৷ দীর্ঘ একমাস রোজা রাখার পর ঈদ৷ কোভিড-১৯ এর কারনে গত দুই বছর স্তব্ধ থাকার পর ঈদের কেনাকাটায় যেনো প্রাণ ফিরে পেয়েছে শ্যামনগর বাসী । 

পবিত্র ঈদকে সামনে রেখে এবার উপজেলা সদরের জে.সি কমপ্লেক্স, এম.এম প্লাজা, সিটি সুপার শপ, সোনার বাংলা শপিং কমপ্লেক্স, নকিপুর বাজারসহ বিভিন্ন ছোট-বড় শপিংমল গুলোতে জমে উঠেছে ঈদ বাজার।

ব্যবসায়ীরা বলছেন, করোনার কারণে গত দুই বছর তাঁদের লোকসান হয়েছে। এবার অনেক ক্রেতা আসছেন। বেচাকেনাও ভালো হচ্ছে। তবে ক্রেতারা বলছেন, কাপড়ের দাম একটু বেশি রাখা হচ্ছে।

ক্রেতাদের আগমনে মুখর এখন মার্কেটগুলো। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন বিপনী-বিতানে চলছে কেনাবেচা। করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় এবার রমজানের শুরু থেকেই জমে উঠেছে কেনাকাটা। দিন রাত যখনই সুযোগ হচ্ছে তখনই ঈদের কেনাকাটায় বেরিয়ে পড়ছেন নারী-পুরুষরা। তবে সন্ধ্যার পরই ভিড় বাড়ছে বেশি।

শনিবার (৩০ এপ্রিল) উপজেলা সদরের বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, কোভিড-১৯ এর কারনে গত দুই বছর স্তব্ধ ঈদের কেনাকাটায় যেনো প্রাণ ফিরে পেয়েছে। তাই এ বছর ব্যবসায়ীরা শতভাগ প্রস্তুতি নিয়ে নেমেছেন। বিক্রি ভালো হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দোকানিরা।

তবে ক্রেতাদের অভিযোগ, দাম এবার অনেকটা বাড়তি। তার পরেও পরিবার-পরিজনের চাহিদা মেটাতে কেনাকাটা শেষ করছেন তারা। বিক্রেতারা জানিয়েছেন, রোজার শুরু থেকে বেচাবিক্রি ভালো না হলেও ২০ রমজানের পর থেকে এখন অনেক ভালো হচ্ছে।

শেয়ার করুন

এই বিভাগের আরও সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত © 2025
Theme Customized By BreakingNews

টেলিগ্রাফ বাংলাদেশের ইউটিউব চ্যানেল

Close Welcome Bar